কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা, সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ঘানার ভাইরাল সেই তান্ত্রিক এবার ভবিষ্যদ্বাণী করছেন যে, বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে কেপ ভার্দে। নানা কোয়াকু

2026-06-30T20:17:24+00:00
2026-06-30T20:17:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা, সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৬৬)
তান্ত্রিক নানা কোয়াকু বনসাম
X

তান্ত্রিক নানা কোয়াকু বনসাম

ঘানার ভাইরাল সেই তান্ত্রিক এবার ভবিষ্যদ্বাণী করছেন যে, বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে কেপ ভার্দে।  নানা কোয়াকু বনসাম নামের ওই তান্ত্রিক বলেছেন, মৌসুমের দ্বিতীয় পর্বে আফ্রিকান দল কেপ ভার্দে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে নিজেদের মেলে ধরবে এবং শিরোপাধারীদের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করবে।

গ্রুপ এল-এর ইংল্যান্ড বনাম ঘানার মধ্যকার ম্যাচের আগে ইংল্যান্ড দলের শীর্ষ গোলদাতার বিরুদ্ধে করা তার তন্ত্র-মন্ত্রের জন্য গত কয়েক দিন আগেই ভাইরাল হয়েছেন এই তান্ত্রিক বনসাম।  

ওই ম্যাচের আগে বনসাম বলেছিলেন, ‘আমি কেইনকে নিয়ে কাজ করছি। আমি চাই না সে গুরুতর আহত হোক। আমার দেশের বিপক্ষে তাকে থামানোর জন্য এটাই যথেষ্ট হবে। আমি থামানোর জন্য সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছি।’

ম্যাচটি ০-০ গোলে শেষ হয়েছিল এবং বিশ্বকাপে এটিই ছিল একমাত্র ম্যাচ যা জিততে ব্যর্থ হয়েছেন এই বায়ার্ন মিউনিখের নেতা।
ম্যাচ শেষে তান্ত্রিক বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর! এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করতে যাচ্ছি, যাতে সে পরের ম্যাচে একটি গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে। যার নাম আমি হ্যারির নামে রাখার জন্য প্রস্তুত।’ 

ঘানার এই নায়ক ঘোষণা করেছেন যে, তিনি হ্যারি কেনকে তন্ত্র-মন্ত্র থেকে মুক্ত করেছেন।

আফ্রিকার দলের বিপক্ষে বিশ্বকাপে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তেরা। তারা নাইজেরিয়ার বিপক্ষে পাঁচবার এবং আইভরি কোস্টের বিপক্ষে একবার জয়লাভ করেছে। এক্ষেত্রে  একটি মাত্র পরাজয় রয়েছে তাদের। সেটি ছিল ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে।

এবার আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে সরাসরি নকআউট চ্যালেঞ্জের মুখোমুখি হলো। এখন দেখা যাক, বনসামের ভবিষ্যদ্বাণী কতোটা সত্যি হয়!








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy