বাংলাদেশকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তিনদিনের মধ্যে হারারের একমাত্র টেস্টে সফরকারী বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে

2026-06-30T20:47:11+00:00
2026-06-30T20:47:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪১)
বাংলাদেশকে হারিয়ে নিজেদের ইতিহাসে টেস্টে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা-ইন্টারনেট
X

বাংলাদেশকে হারিয়ে নিজেদের ইতিহাসে টেস্টে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা-ইন্টারনেট

তিনদিনের মধ্যে হারারের একমাত্র টেস্টে সফরকারী বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের কীর্তি গড়েছে তারা। গত বছরের অক্টোবরে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর পর এবার সেই ধারাবাহিকতা ধরে রাখলো স্বাগতিক দল। তাদের টেস্ট ইতিহাসে বড় জয়ের নজিরও এটি। এছাড়া বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে ইনিংস ব্যবধানে হার দেখেছে ২৫ বছর পর। সর্বশেষ এমন স্বাদ পেয়েছিল সেই ২০০১ সালে!

ম্যাচের প্রথম দিনেই জয়ের ভিত গড়ে ফেলে জিম্বাবুয়ে। তাদের পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ইনোসেন্ট কাইয়ার ব্যাটে সেই রান দ্রুতই পুষিয়ে ফেলে স্বাগতিকরা। শুরুটা ভালো করার পর ব্যক্তিগত ১৪০ রান করেন কাইয়া। ম্যাচসেরাও তিনি। এছাড়া ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের অর্ধশতকে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৭০ রানের বড় লিড পায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে করে ৪১০ রান। সেটাই হয়ে দাঁড়ায় তাদের জন্য যথেষ্ট! 

বিশাল লিডের পর ব্লেসিং মুজারাবানি ও বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। অলআউট হয় ১৮৫ রানে। উল্লেখযোগ্য বলতে মুশফিকুর রহিমের ৩৪ রানই ছিল এই ইনিংসে সর্বোচ্চ। ৩০ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ রান করেছেন অভিষিক্ত অমিত হাসান।  মুজারাবানি ৬৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩২ রানে ৩টি নিয়েছেন রিচার্ড এনগারাভা। দুটি নিয়েছেন নিউম্যান নিয়ামহুরি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy