ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এবারের বিশ্বকাপে আছে বাংলাদেশও। দল হিসেবে নয়, দর্শক হিসেবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশের সমর্থকেরা উদ্যাপন

2026-06-30T21:03:14+00:00
2026-06-30T21:03:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৩)
আলিসন বেকার
X

আলিসন বেকার

এবারের বিশ্বকাপে আছে বাংলাদেশও। দল হিসেবে নয়, দর্শক হিসেবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশের সমর্থকেরা উদ্যাপন দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর হন। আর ভাইরাল হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই!

বাংলাদেশের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। সে কারণেই তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর জাপান ম্যাচ শেষে বাংলাদেশ নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকারও।

গতকাল রাতে শেষ ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিল–ভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে।

টি স্পোর্টসকে আলিসন বলেন এভাবে, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। তিনিও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।
শেষ ষোলোয় ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরিকোস্ট। শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy