ব্রাজিল-নরওয়ের দেখা হয়েছিল ৪ বার, একবারও জিততে পারেনি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে।

2026-07-01T08:30:21+00:00
2026-07-01T08:30:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিল-নরওয়ের দেখা হয়েছিল ৪ বার, একবারও জিততে পারেনি ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩০ এএম   (ভিজিট : ২১১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে তারা পেয়েছে কঠিন এক প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ব্রাজিল। নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও ব্রাজিল। যেখানে কাগজে-কলমে ফেভারিট থাকবে ব্রাজিলই।

তবে ইতিহাস ও পরিসংখ্যানে নজর দিলে নরওয়ে ম্যাচটি মোটেও সহজ হবে না সেলেসাওদের জন্য। কারণ বিশ্বকাপ কিংবা প্রীতি ম্যাচ- কখনও নরওয়ের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। অথবা বলা যায়, ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে।

ফুটবল ইতিহাসে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায়নি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়ে প্রতিবার অপরাজিত থেকেই মাঠ ছেড়েছে নরওয়ে। এর মধ্যে তারা জিতেছে দুইটি আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

১৯৮৮ প্রথমবার ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। সেবার ১-১ গোলে ড্র হয় তাদের লড়াই। পরে ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়ে ৪-২ গোলের অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। 

দুটি প্রীতি ম্যাচের পর ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক লড়াইয়ে দেখা যায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ। যেখানে বেবেতোর গোলে ব্রাজিল লিড নিলেও তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ম্যাচ জিতে নেয় নরওয়ে।

চলতি বিশ্বকাপের আগে সেবারই সবশেষ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল নরওয়ে। প্রায় ২৮ বছর পর আবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। আর এবার নকআউটের লড়াইয়ে খেলবে তারা। 

১৯৯৮ বিশ্বকাপের পর আবার ২০০৬ সালে প্রীতি ম্যাচে মাঠে ব্রাজিল ও নরওয়ে। দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেন একটি করে গোল করলে ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ। প্রায় ২০ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় দুই দল।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৩টি জিতেছে নরওয়ে। ইরাক ও সেনেগালকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করার পর ফ্রান্সের সামনে পাত্তাই পায়নি তারা। তবে নকআউট পর্বে প্রথম ম্যাচ আইভরি কোস্টকে হারিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছেন মার্টিন ওডেগার্ড, আর্লিং হলান্ডরা।

অন্য দিকে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও স্কটল্যান্ড-হাইতির বিপক্ষে জিততে কোনো সমস্যা হয়নি ব্রাজিলের। পরে রাউন্ড অব ৩২-র ম্যাচে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে দারুণ জয়েই পরের রাউন্ডের টিকিট পায় কার্লো আনচেলত্তির দল।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy