প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৫ এএম আপডেট: ০১.০৭.২০২৬ ৯:৪৬ এএম (ভিজিট : ২৬৯১)

X
সংগৃহীত ছবি
সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে বুধবার (১ জুলাই) থেকে। ইতোমধ্যে তিনটি পৃথক পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করে খসড়া তৈরি করা হয়েছে।
আগামী সপ্তাহে এ খসড়া চূড়ান্ত করতে সভায় বসতে যাচ্ছে পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতে নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে। এ সভায় তিন কমিশনের তিন বিষয়ে সিদ্ধান্ত নেবে সচিব কমিটি।
এরপর সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সচিব কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে গেজেট জারি করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সচিব কমিটি তিন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করেছে।
এ সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার পূর্বে আগামী সপ্তাহে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে তিনটি পৃথক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’