জার্মানির বিপক্ষে স্মরণীয় জয়ের পর প্যারাগুয়েতে সাধারণ ছুটি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লম্বা সময় পর বিশ্বকাপে ফিরে অভাবনীয় এক সাফল্য ধরা দিয়েছে প্যারাগুয়ের হাতে। নকআউট পর্বের প্রথম ধাপে জার্মানিকে হারিয়ে

2026-07-01T14:58:00+00:00
2026-07-01T14:58:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জার্মানির বিপক্ষে স্মরণীয় জয়ের পর প্যারাগুয়েতে সাধারণ ছুটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ২১)
বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের খেলোয়াড়দের বাঁধনহারা উল্লাস-ইন্টারনেট
X

বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের খেলোয়াড়দের বাঁধনহারা উল্লাস-ইন্টারনেট

লম্বা সময় পর বিশ্বকাপে ফিরে অভাবনীয় এক সাফল্য ধরা দিয়েছে প্যারাগুয়ের হাতে। নকআউট পর্বের প্রথম ধাপে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা! দলের এই অর্জনকে আরও ভালোভাবে উদযাপন করতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
২০১০ সালে শেষ ষোলোয় জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে, বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। তারপর এই প্রথম বিশ্ব মঞ্চে ফিরেছে তারা। এবার নকআউটের শুরুতে পেয়েছে অবিশ্বাস্য এক জয়।

জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় প্যারাগুয়ের প্রথম জয় এটি। সব মিলিয়ে প্যারাগুয়েতে এখন চলছে উৎসব। সেটিকে আরও বাড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করার কথা বলেছেন পেনা।

সরকারি আদেশে স্বাক্ষর করার একটি ছবি দিয়ে এক্স এ পেনা লেখেন, “আজ পুরো দেশ উদযাপন করছে। এই উদযাপন এমন একটি দলের জয়কে ঘিরে, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর অংশটিকে ধারণ করে: আমাদের লড়াইয়ের মানসিকতা, বিশ্বাস এবং কখনো হার না মানা মানুষের শক্তি।”

প্রেসিডেন্ট পেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি আদেশের যে অনুলিপি শেয়ার করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে, প্যারাগুয়ের এই জয় কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশব্যাপী উদযাপনের দাবি রাখে।

এবারের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর লাতিন আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্যারাগুয়ে।

গত সপ্তাহে ‘ই’ গ্রুপে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর একুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নবোয়াও দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy