পেনাল্টি অনুশীলনকে গুরুত্বের সঙ্গে দেখছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর পেনাল্টি শুটআউটের মতো স্নায়ুক্ষয়ী অংশকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। নাহলে অবস্থা কেমন

2026-07-01T15:10:04+00:00
2026-07-01T15:10:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পেনাল্টি অনুশীলনকে গুরুত্বের সঙ্গে দেখছে ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ১৭)
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ।
X

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ।

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর পেনাল্টি শুটআউটের মতো স্নায়ুক্ষয়ী অংশকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। নাহলে অবস্থা কেমন হতে পারে সেটা জার্মানির বেলাতেই দেখা গেছে। ইংল্যান্ড উইঙ্গার ননি মাদুয়েকে জানিয়েছেন, থমাস টুখেলের দল পেনাল্টি অনুশীলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বুধবার শেষ ৩২-এ কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষে জয়ের পাশাপাশি ঘানার সঙ্গে ড্র করে গ্রুপ ‘এল’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে থ্রি লায়ন্স।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ইংল্যান্ডকে স্পষ্ট ফেবারিট ধরা হলেও কোনো বিষয়ই ভাগ্যের ওপর ছেড়ে দিতে রাজি নয় টুখেলের দল। তাই টাইব্রেকারের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। 

অবশ্য তাদের প্রস্তুতি নিয়ে রাখার আলাদা কারণও আছে। দীর্ঘদিন ধরে পেনাল্টি শুটআউটে হতাশার স্মৃতি বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড। যার মধ্যে ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হার অন্যতম। তাই এবারের বিশ্বকাপে প্রয়োজনে টাইব্রেকারের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে চায় ইংলিশরা।

ননি মাদুয়েকে বলেছেন, ‘খেলার অন্য সব দিকের মতোই পেনাল্টি অনুশীলনকেও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নকআউট পর্বে উঠলে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই খেলার প্রতিটি বিভাগের মতো এখানেও আমরা সর্বোচ্চ মান ধরে রাখতে চাই।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy