অপ্রত্যাশিত’ সেনেগালের জন্য প্রস্তুত বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ডিআর কঙ্গোর জয়ে বদলে গেছে বেলজিয়ামের পরের ধাপের প্রতিপক্ষ। শেষ বত্রিশে এখন সেনেগালের মুখোমুখি হতে হবে তাদের। দলটির

2026-07-01T15:23:59+00:00
2026-07-01T15:23:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অপ্রত্যাশিত’ সেনেগালের জন্য প্রস্তুত বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৪)
বেলজিয়ামের দুই তারকা কেভিন ডি ব্রুইন (বাঁয়ে) ও রোমেলু লুকাকু-ইন্টারনেট
X

বেলজিয়ামের দুই তারকা কেভিন ডি ব্রুইন (বাঁয়ে) ও রোমেলু লুকাকু-ইন্টারনেট

ডিআর কঙ্গোর জয়ে বদলে গেছে বেলজিয়ামের পরের ধাপের প্রতিপক্ষ। শেষ বত্রিশে এখন সেনেগালের মুখোমুখি হতে হবে তাদের। দলটির ডিফেন্ডার সিনো দুবাস্ত অকপটে স্বীকার করেছেন, নকআউট পর্বের শুরুতেই আফ্রিকান পরাশক্তির মুখোমুখি হতে হবে-এমনটা মোটেও আশা করেননি তারা।

এবারের বিশ্বকাপে বেলজিয়ামের শুরুটা ভালো ছিল না। মিসর ও ইরানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ ড্র করায় শঙ্কায় পড়ে যায় তাদের নকআউট পর্বে খেলা। শেষ গ্রুপ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলে ‘রেড ডেভিলসরা।’ নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে জায়গা করে নেয় পরের ধাপে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তৃতীয় সেরা আট দলের একটির সঙ্গে খেলার কথা ছিল তাদের শেষ বত্রিশের ম্যাচ। সেই সমীকরণে শনিবার পর্যন্ত প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের খেলা হওয়ার সম্ভাবনা বেশি ছিল।

কিন্তু উজবেকিস্তানকে হারিয়ে সব সমীকরণ পাল্টে দেয় কঙ্গো। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দক্ষিণ কোরিয়া, কঙ্গো উঠে যায় পরের রাউন্ডে। এর ফলেই পরবর্তী প্রতিপক্ষ হিসেবে সেনেগালকে পায় বেলজিয়াম। সিয়াটলে আগামী বুধবার সাদিও মানে, ইসমাইলা সারদের মুখোমুখি হবেন কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়ারা।

আর শেষ দিকে এসে এভাবে প্রতিপক্ষ বদলে যাবে আশা করেনি বেলজিয়াম। দুবাস্ত বলেন, এই পরিবর্তনে কিছুটা অবাক হলেও সেনেগালের জন্য পুরোপুরি প্রস্তুত তারা,‘ বিষয়টি কিছুটা অদ্ভুত ছিল। তবে এখন জানি আমাদের প্রতিপক্ষ সেনেগাল। ম্যাচটির জন্য প্রস্তুত হতে আমাদের হাতে সম্ভবত তিন দিন সময় আছে।’

পায়ের চোট থেকে সেরে ওঠার পথে আছেন দুবাস্ত। চলতি বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। দুবাস্ত বলেন, গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জেতা সেনেগালের (যদিও সেই শিরোপা পরে মরক্কোকে দেওয়া হয় সেনেগাল ম্যাচের মাঝে মাঠ ছেড়ে উঠে যাওয়া) বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তার সতীর্থরা।

তিনি বলেন,‘ সেনেগাল খুবই ভালো দল। আমার মনে হয় শারীরিক ও কৌশলগত দিক থেকে তারা বেশ শক্তিশালী, এছাড়া তারা আফ্রিকান কাপও জিতেছিল। আমার মনে হয়, দারুণ একটি ম্যাচ হবে। তবে আমাদের মানও যথেষ্ট ভালোৃ আমরা যদি ভালো ফর্মে থাকি এবং শেষ ম্যাচের মতো ইতিবাচক ধারা বজায় রাখতে পারি, তাহলে আমার মনে হয় ভালো একটি ম্যাচ হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy