২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

প্রবাসীরা২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক

2026-07-01T17:37:29+00:00
2026-07-01T17:37:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

প্রবাসীরা২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। 

আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু ৩০ জুন দেশে ১২০ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের জুন মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

সবমিলিয়ে জুলাই ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy