শেষ ষোলোয় ব্রাজিলের পাকেতার খেলা নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চোটে ভুগছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ ষোলোয় তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শেষ বত্রিশে সোমবার জাপানের বিপক্ষে

2026-07-01T20:27:57+00:00
2026-07-01T20:27:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেষ ষোলোয় ব্রাজিলের পাকেতার খেলা নিয়ে অনিশ্চয়তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ২০)
জাপানের বিপক্ষে ম্যাচের বিরতিতে নেইমার ও এন্দ্রিকের মাঝে লুকাস পাকেতা-ইন্টারনেট
X

জাপানের বিপক্ষে ম্যাচের বিরতিতে নেইমার ও এন্দ্রিকের মাঝে লুকাস পাকেতা-ইন্টারনেট

চোটে ভুগছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ ষোলোয় তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শেষ বত্রিশে সোমবার জাপানের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধ শেষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পাকেতা। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বদলি নামানো হয় এন্দ্রিককে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার জানায়, এ দিন করানো স্ক্যানে পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। ২৮ বছর বয়সি এই ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। ফলে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী রোববার নিউ জার্সিতে শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy