ব্রাজিলের বিপক্ষে খেলবেন ‘অবিশ্বাস্য’ মনে হচ্ছে হলান্ডের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এর আগে যখন বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল নরওয়ে, তখন আর্লিং হলান্ডের জন্মই হয়নি। ২৮ বছর পর বিশ্ব মঞ্চে

2026-07-01T20:31:29+00:00
2026-07-01T20:31:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের বিপক্ষে খেলবেন ‘অবিশ্বাস্য’ মনে হচ্ছে হলান্ডের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৫)
: নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।
X

: নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

এর আগে যখন বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল নরওয়ে, তখন আর্লিং হলান্ডের জন্মই হয়নি। ২৮ বছর পর বিশ্ব মঞ্চে ফেরা দলটি আবারও জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে। সেখানে মুখোমুখি হবে তারা ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়দের বিপক্ষে এমন ম্যাচে খেলার সুযোগ মিলছে, যেন বিশ্বাস হচ্ছে না নরওয়ের তারকা স্ট্রাইকারের।

উত্তর আমেরিকার বিপক্ষে মঙ্গলবার শেষ বত্রিশের লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারায় নরওয়ে। ইউরোপের দলটির হয়ে জয়সূচক গোলটি করেন হলান্ডই। শুধু এই ম্যাচেই নয়, আসরে দলের প্রথম দুই ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন তিনি। তারকা এই ফরোয়ার্ড ইরাক ও সেনেগালের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ওই দুই ম্যাচ জিতেই নকআউটে খেলা নিশ্চিত করে ফেলে নরওয়ে। শেষ গ্রুপ ম্যাচে, ফ্রান্সের বিপক্ষে হলান্ডকে বিশ্রাম দেয় তারা।

বিশ্বকাপে এখন হলান্ডের গোল হলো পাঁচটি। এবারের আসরে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি- ছয়টি করে। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। সেবার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল তারা। লম্বা সময় পর বিশ্ব আসরে ফিরে ২৫ বছর বয়সী হলান্ডের কাঁধে চড়ে আবারও শেষ ষোলোতে উঠল তারা।

আইভরি কোস্টকে হারানোর পর হলান্ড বলেন,‘  বিশ্বকাপে এতদূর আসতে পেরে অবিশ্বাস্য লাগছে তার কাছে। এটা অবিশ্বাস্য। ২৮ বছর পর আবার (নরওয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে)। এটা বিশাল ব্যাপার, পাগলাটে অনুভূতি। পুরো নরওয়ের মানুষের কাছে এই জয়ের গুরুত্ব অনেক, এটা দেখতে পাওয়া সত্যিই দারুণ। আমার মনে হয়, এই সাফল্য নরওয়েকে চিরতরে বদলে দেবে। সবার মধ্যে একটা অন্যরকম একতা অনুভব করছি, যা দেখে মন ছুঁয়ে যায়।’

শেষ আটে ওঠার লড়াইয়ে আগামী রোববার ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন হলান্ড,‘ শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারা পুরোপুরি অবিশ্বাস্য ব্যাপার। তাই এই মুহূর্তে আমাদের শুধু আনন্দ করা উচিত। বলা যায়, আমাদের এই যাত্রাটা সত্যিই পুরোপুরি অবিশ্বাস্য।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy