বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের শেষ ৩২ থেকে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়ার পর নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড

2026-07-01T20:51:03+00:00
2026-07-01T20:51:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৭)
পদত্যাগ করেছেন রোনাল্ড কোম্যান
X

পদত্যাগ করেছেন রোনাল্ড কোম্যান

বিশ্বকাপের শেষ ৩২ থেকে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়ার পর নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোম্যান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে কোম্যান বলেছেন, ‘গত রাতে আমি নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এর চেয়ে বেশি হতাশ আর কেউ নয়, সবচেয়ে বেশি হতাশ আমিই। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত সব দায়িত্ব আমার কাঁধেই বর্তায়।’

এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে মন্টেরেতে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় ডাচরা। অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ছিল ১-১।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy