নিজের আইডল মদ্রিচকে হারাতে চান সিলভা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

‘তিনি এক বিশাল অনুপ্রেরণা’, এভাবেই লুকা মদ্রিচের প্রশংসায় পঞ্চমুখ হলেন বের্নার্দো সিলভা। তবে, ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ের প্রসঙ্গ

2026-07-01T21:12:34+00:00
2026-07-01T21:12:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিজের আইডল মদ্রিচকে হারাতে চান সিলভা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ২৬)
লুকা মদ্রিচ ও বের্নার্দো সিলভা।
X

লুকা মদ্রিচ ও বের্নার্দো সিলভা।

‘তিনি এক বিশাল অনুপ্রেরণা’, এভাবেই লুকা মদ্রিচের প্রশংসায় পঞ্চমুখ হলেন বের্নার্দো সিলভা। তবে, ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ের প্রসঙ্গ যখন উঠল, পর্তুগিজ মিডফিল্ডারের আবেগের জায়গা নিল পেশাদার মনোভাব। মদ্রিচের দলকে হারানোর লক্ষ্য নিয়েই নামব, বিস্ময়-প্রত্যয়ের সুরের মিশেলে বললেন সিলভা।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে টরন্টোয় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। ৪০ বছর বয়সেও ক্রোয়াটদের মাঝমাঠের প্রাণভোমরা মদ্রিচ। ২০১৮ সালের রানার্সআপ ও ২০২২ সালে তৃতীয় হওয়া দলটিকে এবারের আসরে নেতৃত্বও দিচ্ছেন রেয়াল মাদ্রিদের এই সাবেক তারকা।

অনেক আগে থেকেই মদ্রিচের ভক্ত সিলভা। জাতীয় দলের হয়ে কিংবা ক্লাব পর্যায়ে প্রতিপক্ষ হলেও তাকে ‘আদর্শ’ মানেন পর্তুগিজ মিডফিল্ডার,‘ “লুকা আমার কাছে আদর্শ। কেবল খেলার ধরন দিয়ে নয়, সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকার জন্য নয়, ক্যারিয়ার জুড়ে তিনি নিজেকে যেভাবে পরিচালিত করেছেন, সেজন্য।”

“তিনি আমার কাছে বিশাল এক অনুপ্রেরণা এবং আমার ধারণা, প্রায় সব ফুটবলারের কাছেই তিনি অনুপ্রেরণা। এটা দেখতে পেরে আমি আসলেই খুশি যে, এই বয়সে তিনি এখনও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে যাচ্ছেন। আমি সৌভাগ্যবান যে, তার বিপক্ষে অনেকবার খেলতে পেরেছি।”

মদ্রিচকে কতটা পছন্দ করেন, সেটা বোঝাতে গিয়ে তার কাছ থেকে জার্সি চেয়ে নেওয়ার স্মৃতিও আওড়ালেন সিলভা। তবে, টরন্টোর ম্যাচের জন্য মদ্রিচকে ‘শুভকামনা’ জানালেন না তিনি!

“আসলে ম্যানচেস্টার সিটি-রেয়াল মাদ্রিদের এক ম্যাচের পর তার কাছে জার্সি চেয়েছিলাম। আমি সত্যিই খুশি যে, আমি এটা করেছিলাম। আমার ঘরে যে জার্সিগুলো আছে, তার মধ্যে সবচেয়ে স্পেশাল জার্সিগুলোর একটি সেটি। তার জন্য শুভকামনা-তবে, সামনের দুই দিনের জন্য নয়, কেননা, তাকে আমরা হারাতে চায়!”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy