কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ ওঠে

2026-07-02T17:03:58+00:00
2026-07-02T17:03:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৭)
দুই নম্বরে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৯০৭.৪০
X

দুই নম্বরে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৯০৭.৪০

বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ ওঠে গত আসরের ফাইনালিস্টরা। আর শেষ ষোলোতে ওঠার লড়াইয়েও কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা খেলেছেন দাপটের সঙ্গে। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে গেছে ফরাসিরা।

আর এই জয়ের পরপরই সুখবর পেয়েছেন দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ধাপ ফিফা এগিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও অফিসিয়ালি র‌্যাংকিং প্রকাশ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সে সময় শীর্ষে ছিল আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের যথাক্রমে রেটিং পয়েন্ট ছিল ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে মোট চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট সংখ্যা এখন ১৯১৬.২৪। এদিকে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে অবস্থান স্পেনের।

চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। 

আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy