কৌশলগত সহযোগিতায় একমত আরএমজি ক্লাব লিমিটেড ও বিটিএমএ

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আরএমজি ক্লাব

2026-07-02T17:46:28+00:00
2026-07-02T17:46:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কৌশলগত সহযোগিতায় একমত আরএমজি ক্লাব লিমিটেড ও বিটিএমএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৩১)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আরএমজি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) আম্বার গ্রুপের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আরএমজি ক্লাব লিমিটেডের সভাপতি রেজাউল আলম মিরু এবং বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল-এর নেতৃত্বে উভয় সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ সম্প্রসারণ, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং শিল্পের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া টেক্সটাইল শিল্প উদ্যোক্তা ও তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পবান্ধব নীতিগত পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

সভায় বক্তারা বলেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পসংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার কোনো বিকল্প নেই।

বৈঠক শেষে উভয় সংগঠন নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং দেশের সর্ববৃহৎ রপ্তানিমুখী শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy