বিশ্বকাপে আলো ছড়িয়ে বায়ার্নে মরক্কোর সাইবারি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মরক্কোর জার্সিতে বিশ্বকাপে দ্যুতি ছড়াতে না ছড়াতেই পুরস্কার পেয়ে গেছেন ইসমায়েল সাইবারি। ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে এই

2026-07-02T20:23:17+00:00
2026-07-02T20:23:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে আলো ছড়িয়ে বায়ার্নে মরক্কোর সাইবারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৫)
মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।
X

মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

মরক্কোর জার্সিতে বিশ্বকাপে দ্যুতি ছড়াতে না ছড়াতেই পুরস্কার পেয়ে গেছেন ইসমায়েল সাইবারি। ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে এই ফরোয়ার্ডকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। ২৫ বছর বয়সি সাইবারির সঙ্গে চুক্তি করার কথা বুধবার জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। চুক্তির মেয়াদ কিংবা আর্থিক কোনো বিষয় খোলাসা করা হয়নি।

তবে গণমাধ্যমের খবর, ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে বায়ার্নের। বিশ্বকাপের পরপরই বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২০ সালে পিএসভি-তে যোগ দেন সাইবারি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। গত মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। ২৭টি লিগ ম্যাচে ১৫ গোল করে দলের টানা তৃতীয় শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।

বিশ্বকাপে মরক্কোর দারুণ পথচলারও গুরুত্বপূর্ণ এক সেনানী সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। আফ্রিকার দলটির শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথেও তার ছিল বড় ভূমিকা। শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা টাইব্রেকারে শেষ শটে জালে বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান তিনিই।

আর শেষ ষোলোয় কানাডার মুখোমুখি হবে মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়েছিল তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy