তিন পজিশন নিয়ে মধুর সমস্যায় স্ক্যালোনি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের নকআউট লড়াইয়ের কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় রয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। কানসাস

2026-07-02T20:33:50+00:00
2026-07-02T20:33:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিন পজিশন নিয়ে মধুর সমস্যায় স্ক্যালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
লিওনেল স্ক্যালোনি।
X

লিওনেল স্ক্যালোনি।

বিশ্বকাপের নকআউট লড়াইয়ের কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় রয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। কানসাস সিটিতে নিজেদের প্রস্তুতি সেরেই বুধবার রাতে মায়ামিতে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বচ্যাম্পিয়নরা বাড়তি সময় পাচ্ছে।

বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোরে। কানসাস থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে রওনা দেয় মেসিদের বহনকারী চার্টার্ড বিমান। বৃহস্পতিবার ইন্টার মায়ামির অনুশীলন ভেন্যুতে শেষবারের মতো গা গরম করতে নামার কথা আর্জেন্টিনার। 

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে এখনো তিনটি পজিশনে ধোঁয়াশা কাটেনি। এর আগের দিনের অনুশীলনেও স্ক্যালোনি গণমাধ্যমের সামনে মোট ১৩ জন খেলোয়াড়ের মধ্যে ট্যাকটিক্যাল বিব বণ্টন করেছিলেন। ফলে কার খেলা নিশ্চিত তা বোঝার কোনো উপায় ছিল না। স্ক্যালোনি এখন মূলত তিনটি পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন।

প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা? এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে কুটি রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর। সবচেয়ে বড় প্রশ্ন- আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজও লড়াইয়ে আছেন।

শেষ অনুশীলনে সবশেষ দেখে একাদশ ঠিক করবেন স্ক্যালোনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy