মেসিকে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের ‘স্বপ্ন পূরণ’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসির জন্মদিনে মর্মস্পর্শী চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৮ বছর বয়সী মানু লিটউইর গল্প অন্যদিকে মোড়

2026-07-02T21:12:29+00:00
2026-07-02T21:12:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসিকে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের ‘স্বপ্ন পূরণ’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ২৩)
৮ বছর বয়সি মানু লিটউইর
X

৮ বছর বয়সি মানু লিটউইর

লিওনেল মেসির জন্মদিনে মর্মস্পর্শী চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৮ বছর বয়সী মানু লিটউইর গল্প অন্যদিকে মোড় নিলো, যা সম্ভবত সে শুধু স্বপ্নেই দেখেছিল। আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে ফুটবল খেলা এই বালক চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। তার স্বপ্ন সত্যি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের অধিনায়কের বাণিজ্যিক অংশীদার ও সুপরিচিত একটি আর্জেন্টাইন ব্র্যান্ড।

এই গল্পের শুরু হয়েছিল আর্জেন্টাইন চ্যানেল ওলগা-তে ‘সেরিয়া ইনক্রেদিবল’ শো থেকে। মানু তার আইডলের জন্য লেখা একটি পোস্ট দেখায়। দর্শক-শ্রোতাদের সামনে সে মেসির প্রতি তার গভীর ভালোবাসার কথা পড়ে শোনায়, ‘প্রিয় লিও, আমি তোমাকে একটি চিঠি লিখেছি কারণ আমি জানি আজ তোমার জন্মদিন। আমি আশা করি তুমি এটা পাবে। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তোমাকে না বলে দিনটা কেটে যাক আমি চাইনি।’

শুধু টেকনিক্যাল দক্ষতাই নয়, মেসির মানবিক মূল্যবোধ নিয়েও কথা বলেছে এই খুদে ভক্ত, ‘আমি যখন তোমাকে খেলতে দেখি মনে হয় বল আর তুমি এক হয়ে গেছ। এটা অনেকটা জাদুর মতো। কিন্তু আমি তোমার যে ব্যাপারটা সবচেয়ে পছন্দ করি, সেটা শুধু তুমি কেমন খেল তা নয়, তুমি মানুষ হিসেবে কেমন সেটা। তুমি সবসময় তোমার সতীর্থদের সাহায্য কর, কখনো হাল ছাড় না, এমনকি সবকিছু কঠিন হয়ে উঠলেও।’

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার খেলায় গ্যালারিতে থাকবে সে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় তারা কেপ ভার্দের মুখোমুখি হবে। মেসির সঙ্গে দেখার সুযোগও করে দেওয়া হবে এই খুদে ভক্তকে।

ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কোম্পানিটি মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। বিস্ময়ের শুরু হয়, যখন পাউলা শ্যাভেস একটি নতুন চিঠি পড়েন, এবার তার উদ্দেশ্যে লেখা, ‘আজ থেকে শুধু তুমি একা স্বপ্ন দেখবে না। এই গল্পের পরের অধ্যায় লেখতে আমরা তোমাকে সাহায্য করব। দলের পক্ষ থেকে আমরা তোমাকে ও তোমার পরিবারকে আজ যুক্তরাষ্ট্রে যাওয়ার এবং তোমার প্রথম বিশ্বকাপ ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

ওই চিঠিতে নিজের ইচ্ছার কথাও মেসিকে জানিয়েছে মানু, ‘আমিও আর্জেন্টিনোস জুনিয়র্সে ফুটবল খেলি এবং আমার একটা বড় স্বপ্ন আছে: আমি একজন পেশাদার ফুটবলার হতে চাই। প্রতি রাতে ঘুমানোর আগে যখন আমার চোখ বন্ধ করি, আমি এই মনছবি দেখি। অনেকবার, যখন আমি এই স্বপ্নের কথা ভাবি, তখন তুমি সামনে চলো আসো। কারণ সবচেয়ে কঠিন স্বপ্নও যে সত্যি হতে পারে, তার প্রমাণ তুমি।’

এবার সামনেই মেসিকে দেখতে পাবে মানু। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার খেলায় গ্যালারিতে থাকবে সে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় তারা কেপ ভার্দের মুখোমুখি হবে। মেসির সঙ্গে দেখার সুযোগও করে দেওয়া হবে এই খুদে ভক্তকে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy