কার্লো আনচেলত্তি : তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে নরওয়ে। আফ্রিকার পরাশক্তিদের বিদায়

2026-07-02T21:20:23+00:00
2026-07-02T21:20:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কার্লো আনচেলত্তি : তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩৩)
নরওয়ে কোচ স্টেল সলবাকেনের
X

নরওয়ে কোচ স্টেল সলবাকেনের

বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে নরওয়ে। আফ্রিকার পরাশক্তিদের বিদায় করে এবার নকআউটের মহামঞ্চে তাদের সামনে দাঁড়িয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে নরওয়েজিয়ানদের আত্মবিশ্বাসটা একটু আকাশচুম্বীই বটে; আর তা হবেই না কেন, বিশ্বমঞ্চে ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত যে অপরাজিত থাকার এক অবিশ্বাস্য রেকর্ড ধরে রেখেছে তারা! সম্ভবত সেই অপরাজেয় রেকর্ডের শক্তিতে বলীয়ান হয়েই নরওয়ের প্রধান কোচ স্টেল সলবাকেনের আত্মবিশ্বাসটা এবার যেন একটু বেশিই চড়া।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রখম জয় পাওয়া নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিলকে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নরওয়ের প্রধান কোচ স্টেল সলবাকেন। ঐতিহাসিক এই জয়ের পর নরওয়ের ড্রেসিংরুমে যেন আনন্দের বন্যা বয়ে যায়। এক্স এ ‘প্ল্যানেটা দো ফুতবল’-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সলবাকেন প্রথমে ড্রেসিংরুমে তাঁর খেলোয়াড়দের উদ্দেশ্যে নরওয়েজিয়ান ভাষায় এক আবেগঘন বক্তব্য দেন। এরপরই হুট করে ইংরেজিতে স্যুইচ করে ব্রাজিলের কিংবদন্তি ম্যানেজার কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে সরাসরি এক বার্তা ছুড়ে দেন তিনি।

সলবাকেন চেঁচিয়ে বলেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা কিন্তু আপনার জন্যই আসছি!’কোচের এমন রসিকতাপূর্ণ অথচ সাহসী ঘোষণা শোনার সাথে সাথেই পুরো ড্রেসিংরুম উল্লাস, হাততালি আর হাসিতে ফেটে পড়ে। দলের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে নরওয়ের পোস্টার বয় ও তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলব না।’

ফুটবল ইতিহাসে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায়নি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়ে প্রতিবার অপরাজিত থেকেই মাঠ ছেড়েছে নরওয়ে। এর মধ্যে তারা জিতেছে দুইটি আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। 

১৯৮৮ প্রথমবার ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। সেবার ১-১ গোলে ড্র হয় তাদের লড়াই। পরে ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়ে ৪-২ গোলের অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

দুটি প্রীতি ম্যাচের পর ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক লড়াইয়ে দেখা যায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ। যেখানে বেবেতোর গোলে ব্রাজিল লিড নিলেও তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ম্যাচ জিতে নেয় নরওয়ে।

চলতি বিশ্বকাপের আগে সেবারই সবশেষ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল নরওয়ে। প্রায় ২৮ বছর পর আবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। আর এবার নকআউটের লড়াইয়ে খেলবে তারা। 

১৯৯৮ বিশ্বকাপের পর আবার ২০০৬ সালে প্রীতি ম্যাচে মাঠে ব্রাজিল ও নরওয়ে। দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেন একটি করে গোল করলে ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ। প্রায় ২০ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় দুই দল।

 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy