ইয়ামালকে থামিয়ে অঘটনের আশায় অস্ট্রিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের শেষ ষোলোয় বৃহস্পতিবার রাত ১টায় শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ম্যাচের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে

2026-07-02T21:28:24+00:00
2026-07-02T21:28:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়ামালকে থামিয়ে অঘটনের আশায় অস্ট্রিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩৪)
লামিনে ইয়ামাল
X

লামিনে ইয়ামাল

বিশ্বকাপের শেষ ষোলোয় বৃহস্পতিবার রাত ১টায় শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ম্যাচের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে আলোচনায় লামিনে ইয়ামালের নাম। অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকের মতে, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা ইয়ামালের খেলা উপভোগ করেন। তবে এই ম্যাচে অঘটনের জন্ম দিতে তরুণ উইঙ্গারকে যতটা সম্ভব নিষ্ক্রিয় রাখাই হবে তার দলের অন্যতম প্রধান লক্ষ্য।

এপ্রিলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ১৮ বছর বয়সি ইয়ামাল। তাই তাকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়েছে স্পেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি খেলেছেন মোট ১৪১ মিনিট। এই সময়ের মধ্যে একটি গোলও করেছেন।

বুধবার সংবাদ সম্মেলনে রাংনিক বলেছেন, ‘লামিনে ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আগামী ১২, ১৩ কিংবা ১৪ বছর, এমনকি তারও বেশি সময় সে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারে। যদি সে সুস্থ থাকে এবং নিজেকে সঠিক পথে রাখতে পারে, তাহলে অসংখ্য ম্যাচ খেলবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা তাকে খুব নিবিড়ভাবে নজরে রাখবো। তাকে যেন বেশি জায়গা না দেওয়া হয়, ড্রিবল শুরু করার সুযোগও যতটা সম্ভব কমিয়ে দিতে হবে। বিশ্বের যেকোনো প্রান্তের ফুটবলপ্রেমীই ইয়ামালের খেলা দেখতে ভালোবাসে। কিন্তু আমাদের দায়িত্ব হবে, তাকে যত কম সম্ভব বলের সংস্পর্শে থাকতে দেওয়া।’

গ্রুপ পর্বে তিন ম্যাচে অস্ট্রিয়া করেছে ছয় গোল, যা স্পেনের চেয়েও একটি বেশি। তবে রাংনিক স্বীকার করেছেন, টুর্নামেন্টের অন্যতম ফেবারিট এবং টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে জিততে হলে তার দলকে নিজেদের সেরাটা ছাড়িয়ে যেতে হবে। রাংনিক বলেন, ‘আমরা সবাই জানি, আগামীকাল আমাদের আরও ভালো খেলতে হবে। স্পেনের মতো দলের বিপক্ষে এটি খুবই স্বাভাবিক। আমাদের পারফরম্যান্সকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে হবে।’

রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম কাটানো অস্ট্রিয়া অধিনায়ক ডেভিড আলাবাও স্পেনের শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবেই অবগত। তবে প্রতিপক্ষের শক্তিকে ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে চান তিনি, ‘স্পেন দারুণ আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের দলে অসাধারণ মানের এবং ম্যাচের পার্থক্য গড়ে দিতে সক্ষম অনেক ফুটবলার রয়েছে। কিন্তু আমরা নিজেদের গুটিয়ে রাখতে চাই না। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই এবং সফল হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রিয়ার ডিফেন্ডার ফিলিপ এমভেনে। তবে রাংনিকের বিশ্বাস, এমভেনের অনুপস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট বিকল্প তার দলে রয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবেন বলেও আত্মবিশ্বাসী অস্ট্রিয়া কোচ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy