কঠিন সময়ে এবার রোনালদোকে তুলে নিলেন পর্তুগাল কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গ্রুপ পর্বে যা করেননি পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস, এবার করলেন সেটা। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে

2026-07-03T19:34:58+00:00
2026-07-03T19:34:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কঠিন সময়ে এবার রোনালদোকে তুলে নিলেন পর্তুগাল কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৫)
মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে হাত মেলাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে)।
X

মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে হাত মেলাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে)।

গ্রুপ পর্বে যা করেননি পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস, এবার করলেন সেটা। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে মহারণে ২-১ গোলে জিতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়ার পর সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

৮১তম মিনিটে মাঠ ছাড়ার সময় হতাশা আড়াল করেননি রোনালদো। ম্যাচে তখন ছিল ১-১ সমতা। টুর্নামেন্টে পর্তুগালের টিকে থাকা তখন ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। ৪১ বছর বয়সি রোনালদো এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ নকআউট পর্বে গোল পেলেন প্রথমবার। একই সঙ্গে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি বয়সে নকআউট পর্বে গোলের রেকর্ডও গড়েন তিনি।

তবে ম্যাচের শেষ দিকে মিডফিল্ডে শক্তি বাড়াতে রোনালদোকে তুলে নেন কোচ। ম্যাচে পেনাল্টি বক্সে একবারই বল স্পর্শ করেন পর্তুগিজ মহাতারকা, পেনাল্টির সময়। রোনালদোকে তুলে নেওয়া নিয়ে পরে কথা বলেন ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া গসালো রামোস,‘ আমার মনে হয় দল এই বদলটা করেছে। সে সময় গোলের জন্য ওদের চেপে ধরা দরকার ছিল। আর আমরা সেটাই জানি। আর শেষ পর্যন্তৃ কোচ খুব ভালো করেছেন।’

টুর্নামেন্ট জুড়ে রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে তীব্র বিতর্ক চলছে। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল ছাড়া প্রতিপক্ষের রক্ষণে তেমন একটা হুমকি ছড়াতে পারেননি রোনালদো। ওই ম্যাচের দুই গোলে ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন তিনি।

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয় পর্তুগাল। ম্যাচে তেমন অবদান রাখতে না পারায় রোনালদোর সমালোচনা হয় ম্যাচ শেষে। বিশেষ করে রক্ষণে সতীর্থদের তেমন একটা সাহায্য না করায়।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ভাগ্য ঝুলছিল এবং রোনালদো তেমন একটা প্রভাব রাখতে পারছিলেন না, তখন তাকে তুলে নিয়ে হুবেন নেভ্সকে নামান মার্তিনেস। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত দৌড়াতে বাধ্য হওয়ায় মিডফিল্ডে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন কোচ। রামোসের মতে, এই বদলের পেছনে ভাবনা ছিল ক্রোয়েশিয়ার উপর চাপ বাড়ানো।

“এটা কঠিন। কারণ, এই ম্যাচে যদি না জেতেন, তাহলে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। তবে, বিশেষ করে আমি, এই ধরনের মুহূর্ত ভালোবাসি। এই ধরনের ম্যাচ ভালোবাসি। আমি এই ধরনের প্রতিটি ম্যাচ খেলতে চাই। আমি বড় মুহূর্তটায় থাকতে চাই।”

আগামী সোমবার ডালাসে শেষ ষোলোয় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেও হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে দলটির স্প্যানিশ কোচ মার্তিনেসের।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy