গোল না পেলেও খুশি ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যাচে ১০টি সফল ড্রিবলিং আর অস্ট্রিয়ার ডি বক্সে ১৪বার বল স্পর্শ করার পরও গোল পাননি লামিন ইয়ামাল। একটু

2026-07-03T19:39:49+00:00
2026-07-03T19:39:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোল না পেলেও খুশি ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৬)
স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল।
X

স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল।

ম্যাচে ১০টি সফল ড্রিবলিং আর অস্ট্রিয়ার ডি বক্সে ১৪বার বল স্পর্শ করার পরও গোল পাননি লামিন ইয়ামাল। একটু কি হতাশ স্পেনের তরুণ ফরোয়ার্ড? সেই আলোচনায় না গিয়ে বললেন, যতক্ষণ স্পেন জয় পাচ্ছে ততক্ষণ নিজে গোল না পেলেও আপত্তি নেই তার।

অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ আসরের পর নকআউট পর্বে দলের প্রথম জয়ে নজরকাড়া ফুটবলে ম্যাচ সেরা হয়েছেন ইয়ামাল।

ম্যাচের শেষ দিকে ইয়ামালকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সে সময় কিছুটা হতাশ দেখায় বার্সেলোনা ফরোয়ার্ডকে। গোল না পাওয়ায় হয়তো মুখ ভার ছিল তার। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইয়ামাল। সেই সময় উঠলো তার গোল না পাওয়ার প্রসঙ্গ। “হ্যাঁ, গোল পাইনি। তবে আমি খুব খুশি। আমাদের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই চিন্তা নিয়ে নেমেছিলাম যে, আমরা ডালাসে খেলতে চাই, শেষ ষোলোতে যেতে চাই। আমি নিজেকে নিয়ে চিন্তা করছি না, দলের জন্য খুশি।”

মাঠে স্পেনের প্রচুর ভক্ত ছিলেন। একটু পরপর ইয়ামালের নাম ধরে চিৎকার করছিলেন তারা। তাদের ভালোবাসায় মুগ্ধ ইয়ামাল। “তাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এটা আমাকে খুব সাহায্য করেছে।” আগামী সোমবার ডালাসে শেষ ষোলোয় ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে মুখোমুখি হবে স্পেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy