টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে টঙ্গী

2026-07-03T20:00:22+00:00
2026-07-03T20:00:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৫৭)
৩ জন গ্রেফতার
X

৩ জন গ্রেফতার

শিল্প নগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর ব্যংকের মাঠ বস্তির মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদের (৪০), মরকুন পশ্চিম পাড়া এলাকার ফজল মিয়ার ছেলে আকাশ (২৬) ও একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান উরফে রুবেল (৩৬)। 

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহয়তায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরো ১১জনকে গ্রেফতার করা হয়। চলমান অভিযানে শুক্রবার দুপুর পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy