আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মাহরেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রিয়াদ মাহরেজের মতো মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাজকীয় হলো না। বিশ্বকাপের শেষ ৩২-এ ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ডের কাছে

2026-07-03T20:48:07+00:00
2026-07-03T20:48:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মাহরেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৫)
রিয়াদ মাহরেজ।
X

রিয়াদ মাহরেজ।

রিয়াদ মাহরেজের মতো মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাজকীয় হলো না। বিশ্বকাপের শেষ ৩২-এ ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ হলো আলজেরিয়ার বিশ্বকাপ। ম্যাচ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মাহরেজ। ফুটবল খেলা

আলজেরিয়াকে আজ বিশ্বকাপ থেকে ছিটকে দিতে সুইজারল্যান্ডকে খুব বেশি বেগ পেতে হয়নি। তাদের দরকার ছিল কেবল দুটি নিখুঁত সুযোগ, আর আলজেরিয়া রক্ষণভাগের ভুলে সেই দুটি সুযোগই যেন প্লেটে সাজিয়ে উপহার দিল সুইসদের।

আলজেরিয়ার জার্সিতে মাহরেজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি রেফারির শেষ বাঁশি পর্যন্ত স্থায়ী হলো না। ৩৫ বছর বয়সী এই অধিনায়ক সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও ম্যাচ শেষ হওয়ার প্রায় ২০ মিনিট আগে তাকে ডাগআউটে ফিরিয়ে নেওয়া হয়। মাঠ ছাড়ার মুহূর্তে আলজেরিয়ান সমর্থকদের উদ্দেশ্যে হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানান মাহরেজ; ম্যাচ শেষে আবারও ছুটে যান গ্যালারির কাছে। আলজেরিয়ার ফুটবল ভক্তদের হৃদয়ে এই দৃশ্যটি এক দীর্ঘশ্বাসের নাম হয়ে থাকবে। কেননা, এমন এক কিংবদন্তির শেষ বিদায়ের ক্যানভাসটা তাঁর ক্যারিয়ারের সোনালী রেকর্ডের সঙ্গে যে বড্ড বেমানান!
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলিতে খেলা মাহরেজ আলজেরিয়ার হয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ১১৩টি ম্যাচ ও ৩৯টি গোল নিয়ে।

ফ্রান্সের ক্লিশিতে জন্মগ্রহণ করলেও, বাবা-মা উভয়ের দিক থেকেই আলজেরীয় বংশোদ্ভূত হওয়ায় ২০১৩ সালে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন মাহরেজ। ২০১৬ সালে তিনি ‘আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন এবং এর তিন বছর পর, ২০১৯ সালে তার অধিনায়কত্বেই আলজেরিয়া আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন)  শিরোপা ঘরে তোলে। এবারের বিশ্বকাপেও গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আলজেরিয়ার হয়ে জোড়া গোল করেছিলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy