ব্রাজিল ম্যাচের আগে বাজারে নরওয়ের জার্সি সংকট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গ্রুপ পর্বে দুই জয়ের পর নকআউটের প্রথম ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। প্রায়

2026-07-03T21:47:55+00:00
2026-07-03T21:47:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিল ম্যাচের আগে বাজারে নরওয়ের জার্সি সংকট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৪৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গ্রুপ পর্বে দুই জয়ের পর নকআউটের প্রথম ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। প্রায় ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এমন সাফল্য হয়তো আশা করেনি দেশটির জার্সি বিক্রেতারা। তাই তো, সমর্থকদের বিপুল চাহিদার জোগান দিতে এখন হিমশিম খাচ্ছেন তারা।

নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেলবে নরওয়ে। ওই ম্যাচের আগে নিজ দলকে সমর্থন দিতে বাজারে হন্যে হয়ে জার্সি খুঁজছেন নরওয়ের ফুটবলপ্রেমীরা। কিন্তু পর্যাপ্ত জোগান নেই তাদের বাজারে। এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপব

আইভরি কোস্টের বিপক্ষে রাউন্ড অব ৩২-র ম্যাচটি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে দেখেছিলেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি লিজ ক্লাভেনেস। সেদিন ব্লেজারের নিচে নরওয়ের লাল জার্সি পরেই খেলাটি দেখছিলেন তিনি। 

তবে ক্লাভেনেস নিজেও বুঝতে পারেননি, শেষ ষোলো নিশ্চিত করার পর এতটা বেড়ে যাবে নরওয়ের জার্সির চাহিদা। ভক্ত-সমর্থকদের এত চাহিদা মেটাতে না পারার পেছনে কারণ কী তা খতিয়ে দেখার কথাই বললেন তিনি। 

“আমাদের জার্সির জন্য এখন অসম্ভব রকমের চাহিদা। আমরা সবাই এটি বুঝতে পারছি। তবে এই এত চাহিদা কি আসলে চমকে দেওয়ার মতো নাকি উৎপাদনেই ঘাটতি ছিল, তা আমরা খুঁজে বের করব।” 
১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে নরওয়ে। আর্লিং হলান্ড, আন্তোনিও নুসাদের পারফরম্যান্সে মুগ্ধ দেশটির ক্রীড়াপ্রেমীরা। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নিজ দেশকে সমর্থন করার জন্য হন্যে হয়ে জার্সি খুঁজছেন তারা।

নরওয়ের টেলিভিশন চ্যানেল টিভি২ তাদের প্রতিবেদনে বলেছে, যেসব দোকানে সৌভাগ্যজনকভাবে জার্সি পাওয়া যাচ্ছে, সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে আগ্রহীদের। আর দোকানে জার্সি সাজানো মাত্রই অল্প কিছুক্ষণ সময়েই মধ্যেই সেগুলো খালিও হয়ে যাচ্ছে।
“যারা নরওয়ের জার্সি চাচ্ছেন, তাদেরকে দিতে না পারা সত্যিই দুঃখজনক। দিনশেষে গ্রাহকরা যেসব ফুটবল সামগ্রী চায়, তা সবটুকু সরবরাহ করতে চাই। কিন্তু যা থাকবে, এর বেশি তো আর বিক্রি করা সম্ভব নয়।”ফুটবল খেলা

এরই মধ্যে চার ম্যাচে নিজেদের তিনটি ভিন্ন জার্সিই ব্যবহার করে ফেলেছে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও ফ্রান্সের বিপক্ষে লাল রঙের হোম জার্সি পরেছে তারা। সেনেগালের বিপক্ষে তারা ব্যবহার করেছে কালো জার্সি ও রাউন্ড অব ৩২-র ম্যাচে তাদের গায়ে ছিল সাদা রঙের জার্সি। 

বিশ্বকাপে নরওয়ের সাফল্যের জোয়ার তো আছে, এর সঙ্গে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের বিশ্বব্যাপী ভক্ত থাকায়, সব মিলিয়েই নরওয়ের জার্সি চাহিদা এখন তুঙ্গে। ব্রাজিল ম্যাচের আগে এখন সবাইকে জার্সি দিতে পারাই দেশটির জন্য চ্যালেঞ্জ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy