খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ

2026-07-04T09:13:01+00:00
2026-07-04T09:13:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ সেখানে ভিড় করেছেন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় আজ সকাল ৬টায় কমপ্লেক্সটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তার আগেই ভোর থেকে সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

চলমান যুদ্ধের শুরুর দিকে মার্কিন-ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছিলেন। এই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।

লাইনের দাঁড়িয়ে থাকা সোমাইয়ে হামেদি নামের এক নারী এএফপি-কে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।’

সূত্র: আল-জাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy