তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২০২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপজুড়ে রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে

2026-07-04T09:29:53+00:00
2026-07-04T09:29:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২০২৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৯ এএম   (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইউরোপজুড়ে রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে ইউরোপে আরও চরম তাপমাত্রা দেখা দিতে পারে। যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশেও এই তাপপ্রবাহ প্রাণঘাতী রূপ নিয়েছে। বেলজিয়ামে এ সময়ে স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ বেশি অর্থাৎ, ১,২২২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যাদের অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সী।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার এর আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। তাপপ্রবাহ শুরুর পরের সপ্তাহে এ পর্যন্ত ৮ হাজার ৯৭৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে এটি এখনো প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত নয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই সংখ্যা ১৫ থেকে ২১ জুনের সপ্তাহে নিবন্ধিত ৬ হাজার ৯৪৮ জনের মৃত্যুর তুলনায় ২৯ শতাংশ বেশি। ওই সপ্তাহ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছিল।

সংস্থাটির হিসাবে, দুই সপ্তাহের মৃত্যুর সংখ্যার মধ্যে এ পর্যন্ত ২ হাজার ২৫ জনের যে পার্থক্য দেখা যাচ্ছে, সেটিকে এক সপ্তাহ থেকে পরের সপ্তাহে সব ধরনের কারণ এবং সব বয়সী মানুষের অতিরিক্ত মৃত্যুর সংখ্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত ২৪ জুন ফ্রান্সে দেশজুড়ে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওইদিন রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় তাপপ্রবাহের সর্বোচ্চ পর্যায়ের 'লাল সতর্কতা' জারি করা হয়।

ডাচ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, নেদারল্যান্ডসেও গত সপ্তাহে তীব্র গরমের কারণে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে।

ওদিকে, ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায়, ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ২,০২৫ জন বেড়েছে, যা প্রায় ৩০ শতাংশ বেশি। কেবল রাজধানী প্যারিসেই মৃত্যুর হার বেড়েছে ৬২ শতাংশ।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করে বলেছে, মৃত্যুর প্রাথমিক এই পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে কমও হতে পারে।

তীব্র দাবদাহে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৮ জুন থেকে এ পর্যন্ত পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy