ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

জন আরিয়াসের দারুণ ফিনিশিংয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল কলম্বিয়া। আরও গোলের সুযোগ তৈরি করলেও মেলেনি আর জালের দেখা।

2026-07-04T09:48:42+00:00
2026-07-04T09:48:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জন আরিয়াসের দারুণ ফিনিশিংয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল কলম্বিয়া। আরও গোলের সুযোগ তৈরি করলেও মেলেনি আর জালের দেখা। শেষ পর্যন্ত এক গোল আগলে রেখেই ঘানাকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেল লাতিন আমেরিকার দলটি।

কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ বত্রিশের ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

পুরো ম্যাচে বল দখলে এমনকি আক্রমণে আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। ৬২ শতাংশ বলের দখণ রেখে ২০টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে।  

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় হলুদ জার্সিধারীরা। ডান প্রান্ত থেকে লুইস সুয়ারেজের ক্রস এসে পড়ে জন আরিয়াসের পায়ে। প্লেসিং শটে অনায়াসেই লক্ষ্যভেদ করেন পালমেইরাস মিডফিল্ডার। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।

প্রথমার্ধেই কলম্বিয়া গোল করতে পরত আরও তিন থেকে চারটি। ঘানা গোলরক্ষক আতি-জিগির দৃঢ়তায় হা আর হয়ে ওঠেনি। বিপরীতি ঘানাও খুব একটা হুমকি তৈরি করতে পারেনি। বিশ্বকাপে এ নিয়ে টানা সাত ম্যাচ প্রথমার্ধে গোল খায়নি কলম্বিয়া।

বিস্ময়ের ব্যাপার হলো, দলের তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজকে বিরতির পর আর মাঠেই নামাননি রিচার্ড রইস। রক্ষণ শক্ত করার দিকে নজর দেন কলম্বিয়া কোচ। তার কৌশল কাজে দেয় শেষ পর্যন্ত। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি ঘানা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy