আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই)গ্র্যান্ড মোসাল্লার

2026-07-04T12:54:06+00:00
2026-07-04T12:54:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো শোকাহত মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কালো পোশাক পরিহিত জনতার উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় অনেককে ইরানের পতাকা, লাল প্রতীকী ব্যানার বহন করতে এবং ‘প্রতিশোধ’ ও ‘আমেরিকার ধ্বংস হোক’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে শুক্রবার তেহরানে প্রথমবারের মতো খামেনির মরদেহবাহী কফিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যেখানে বিদেশি নেতারাও শেষ শ্রদ্ধা জানান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে টানা সাত দিন শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, শনিবার থেকেই খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মূলত শনিবার ও রোববার তেহরানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যের প্রতি শেষশ্রদ্ধা জানাবেন।

ইরানের কর্তৃপক্ষ বলেছে, সাড়ে তিন দশক ধরে ইরানের শাসনক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষশ্রদ্ধা জানাতে তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছে। গতকাল সন্ধ্যা থেকেই বহু মানুষ গ্র্যান্ড মোসাল্লার বাইরে অপেক্ষা করছিলেন। শনিবার সকাল নাগাদ তা জনসমুদ্রে রূপ নেয়। ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য অনুষ্ঠানস্থলের মূল ফটক খুলে দেয়া হয়েছে।

বলা হচ্ছে, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসুরি ও ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটিই সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় এক কোটি মানুষ।

আগামী সোমবার অর্থাৎ ৬ জুলাই আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরীর উদ্দেশে যাত্রা করবে। চলবে মঙ্গলবারও (৭ জুলাই)। বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ পৌঁছাবে। সেখান থেকে নাজাফের কারবালা শহরে জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা হবে। সেখানেও শোকাহত মানুষ তার প্রতি শেষশ্রদ্ধা জানাবেন।

সবশেষে খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে দাফন সম্পন্ন হবে খামেনির।

তেহরানে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, ভারতের বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় উপপররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওয়েই, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy