বিশ্বকাপে যেদিন মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চূড়ান্ত হয়েছে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর সূচি। কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পরপরই নকআউট পর্বের

2026-07-04T16:10:28+00:00
2026-07-04T16:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে যেদিন মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ১৭৮)
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
X

মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

চূড়ান্ত হয়েছে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর সূচি। কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পরপরই নকআউট পর্বের এই লাইনআপ নিশ্চিত হয়। ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের।

রুদ্ধশ্বাস ম্যাচে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসা মিসরই শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের মুখোমুখি হচ্ছে।

এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের পর্বটি ছিল অঘটন আর রোমাঞ্চে ঠাসা। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর—এই তিনটি হাইভোল্টেজ ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যার মধ্যে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া চলতি টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক।

বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলোর মাঠের লড়াই। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। আগামীকাল রোববার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে নরওয়ের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনার ম্যাচটি রয়েছে সূচির শেষদিকে; আগামী ৭ জুলাই আটলান্টায় মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। 

একই রাতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে পর্দা নামবে শেষ ষোলোর লড়াইয়ের। এছাড়া আগামী ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন ও পর্তুগালের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ঘিরেও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

শেষ ষোলোর পর্ব শেষ হওয়ার পর মাঝে এক দিনের বিরতি থাকবে। এরপর ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

সমীকরণ অনুযায়ী, শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দুই দলই যদি নিজেদের শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা যাবে সুপার ক্লাসিকো। 

আগামী ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy