মিডল্যান্ড ব্যাংকের ই–লোন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

‘এমডিবি ই-লোন’ শীর্ষক ডিজিটাল ঋণসেবার উদ্বোধন অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি মো. জাহিদ

2026-07-04T20:35:53+00:00
2026-07-04T20:35:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিডল্যান্ড ব্যাংকের ই–লোন সেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘এমডিবি ই-লোন’ শীর্ষক ডিজিটাল ঋণসেবার উদ্বোধন অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি মো. জাহিদ হোসেন, মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানেরা। 

সম্প্রতি ব্যাংকের ঢাকার গুলশান-২ নম্বরের প্রধান কার্যালয়ে ‘এমডিবি ই-লোন’ শীর্ষক ডিজিটাল ঋণসেবার উদ্বোধন অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি মো. জাহিদ হোসেন, মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানেরা। 

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘এমডিবি ই-লোন’ নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকেরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। মিডল্যান্ড ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ঢাকার গুলশান-২ নম্বরের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-ঋণ সেবা চালুর অংশ হিসেবে ‘এমডিবি ই-লোন’ সেবা চালু করা হয়েছে। 

এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘এমডিবি ই-ঋণ’ চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার হয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy