কেপ ভার্দে ম্যাচের পর আত্মসমালোচনায় মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শেষ ষোলোয় জায়গা করে নিয়ে কেপ ভার্দে ম্যাচ বিশ্লেষণ করলেন লিওনেল মেসি। আত্ম-সমালোচনা করে অধিনায়ক কথা বললেন, ঘাটতি

2026-07-04T20:38:36+00:00
2026-07-04T20:38:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেপ ভার্দে ম্যাচের পর আত্মসমালোচনায় মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২২)
কেপ ভার্দের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতার পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি।
X

কেপ ভার্দের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতার পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি।

শেষ ষোলোয় জায়গা করে নিয়ে কেপ ভার্দে ম্যাচ বিশ্লেষণ করলেন লিওনেল মেসি। আত্ম-সমালোচনা করে অধিনায়ক কথা বললেন, ঘাটতি ও ভুল নিয়ে। একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানালেন তিনি। আর শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোরের ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা।

কেপ ভার্দের দুইবার সমতা ফেরাতে পারলেও তৃতীয়বার আর পারেনি। আসরের চমক দলটির দুর্ভাগ্য, ওই গোল ছিল আত্মঘাতী। কেপ ভার্দ এমন এক ‘আন্ডারডগ’ যে দলকে কখনও ভুলবে না বিশ্বকাপ। শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বে প্রবল লড়াই উপহার দেয়ার আগে গ্রুপ পর্বে রুখে দিয়েছে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে।

আসরে প্রথম হার কেইপ ভার্ড সহজে মেনে নেয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের নিংড়ে দিয়ে লড়াই করে গেছে। তাদের চমৎকার ফুটবলের কথা বলেছেন মেসিও। তবে নিজের দলেরও অনেক ভুল চোখে পড়েছে এই মহাতারকার তিনি বলেন,‘ আমরা ভালোভাবে ওদের উপর চাপ সৃষ্টি করতে পারছিলাম না। যখন ওদের সেন্টার ব্যাকদের উপর চাপ তৈরি করতে চাইছিলাম তখন আমাদের রক্ষণাত্মক মিডফিল্ডারদের এগিয়ে আসতে হচ্ছিল। এতে আমাদের মিডফিল্ড ও ডিফেন্স লাইনের মধ্েয অনেক জায়গা থেকে যাচ্ছিল। সে সময় সেন্টার ব্যাকদের অনেক জায়গা কাভার করতে হচ্ছিল। আমরা সংগঠিত ছিলাম না। এতে ওদের সবসময়ই একজন খেলোয়াড় বেশি থাকছিল আর আমরা পেরে ওঠছিলাম না। ওদের পায়ে বল না থাকার পরও আমাদের অনেক দৌড়াতে বাধ্য করতে পেরেছে। কারণ, আমরা যথাযথ চাপ তৈরি করতে পারছিলাম না।’

কেপ ভার্দের সাম্প্রতিক ম্যাচগুলো দেখে মেসি আগেই বুঝতে পেরেছিলেন, কঠিন এক লড়াই অপেক্ষা করছে তাদের সামনে। তিনি বলেন,‘ এটা বাঁচা-মরার লড়াই, এখানে কেউ আপনার জন্য কিছু ছেড়ে দেবে না। নাম দেখে হয়তো কোনো দলকে আমরা মূল্যায়ন করি, কিন্তু জানতাম মাঠের লড়াই মোটেও সহজ হবে না। এবারের আসরে এটাই মূলত ঘটছে। এখানে প্রায় সম-শক্তির দলের লড়াই হচ্ছে, যা খুব জটিল।

“প্রতিটা ম্যাচ খুব কঠিন হতে যাচ্ছে। আমরা ভালো খেলি কিংবা খারাপ, সবসময় যেমন করি, আজও আমরা নিজেদের সবটুকু দিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা এবং এই ম্যাচ থেকে ইতিবাচক ব্যাপারগুলো নেওয়া। আজ আমরা কিছু জিনিস ভালো করেছি। আবার আজ অনেক ভুল করেছি সেগুলো শুধরে নিতে হবে।”

আর্জেন্টিনা কী কী ভালো করেছে সেগুলোও বললেন আর্জেন্টিনা অধিনায়ক,‘ দীর্ঘ দিন ধরেই এই দল প্রমাণ করে যাচ্ছে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট পিসগুলো কাজে লাগাতে পেরেছি, যেটা আমরা ইদানিং করতে পারছিলাম না। এই ধরনের ম্যাচে এটা গুরুত্বপূর্ণ। ভালো হেড করার মতো খেলোয়াড় আমাদের আছে। বাতাসে ভালো এমন খেলোয়াড় আছে। আজ আমরা সেটার সুবিধা নিয়েছি আর এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কিছু দিন ধরে আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই এটা নিয়ে কাজ করছিলাম। এই ধরনের প্রতিযোগিতায় এটা গুরুত্বপূর্ণ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy