লাল কার্ড মানতে পারছেন না বালোগান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পাওয়া লাল কার্ড মানতেই পারছেন না ফোলারান বালোগান। এরপর থেকেই মিশ্র অনুভূতি কাজ করছে

2026-07-04T21:06:09+00:00
2026-07-04T21:06:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাল কার্ড মানতে পারছেন না বালোগান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ১৮)
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারান বালোগান।
X

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারান বালোগান।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পাওয়া লাল কার্ড মানতেই পারছেন না ফোলারান বালোগান। এরপর থেকেই মিশ্র অনুভূতি কাজ করছে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের মাঝে। তার মতে, হলুদ কার্ড দিলে সেটা ন্যায় বিচার হতো।

গত বৃহস্পতিবার শেষ বত্রিশের ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের তারিক মুহারেমোচের পা পেছন থেকে মাড়িয়ে দেন বালোগান। রিপ্লে দেখে যদিও মনে হয়নি ইচ্ছাকৃত, তবে বেশ বাজে ফাউলই ছিল।
শুরুতে কোনো ফাউল ধরা না হলেও, পরে মনিটরে রিপ্লে দেখে বালোগানকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। এতে শেষ ষোলোয় খেলতে পারবেন না বালোগান। মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

লাল কার্ডের কারণে ‘ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে’ খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন বালোগান। তবে এসব ভুলে, দলকে সামনের লড়াইয়ের দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
“আমি এনিয়ে বিভিন্ন মতামত ও বিশ্লেষণ দেখেছি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে নয়, হলুদ কার্ড দিলে সিদ্ধান্তটি ন্যায়সঙ্গত হতো। তবে যেহেতু ঘটনাটি ঘটে গেছে, আমাদের এখন সামনে তাকাতে হবে এবং এটা মেনে নিতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো পুরো মনোযোগ বেলজিয়াম ম্যাচের ওপর রাখা।”

লাল কার্ড পাওয়ার পর মাঠে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি বালোগান। কারণ, ভবিষ্যৎ প্রজন্মের সামনে বাজে কোনো উদাহরণ রেখে যেতে চাননি এই ফুটবলার।

“সময়টা ছিল রোলার কোস্টারের মতো। মনের ভেতর অনেক রকম অনুভূতি কাজ করছিল- কখনো মন খারাপ হয়েছে, আবার দলের জয়ে খুশিও হয়েছি। সত্যি বলতে, পুরো বিষয়টা এক পরাবাস্তব অনুভূতির মতো ছিল। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শান্ত থাকা। আমি কখনোই ক্ষুব্ধ হয়ে ও আবেগি হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে চাইনি।

“এখনও অনেক ছোট ছেলে-মেয়ে আমাদের দেখে অনুপ্রাণিত হয়। যখন কোনো সিদ্ধান্তকে অন্যায্য মনে করি, তখনও কীভাবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে হয়, সেটার উদাহরণ তাদের সামনে তুলে ধরা প্রয়োজন।”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy