মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বৈরী আবহাওয়ার আশঙ্কায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের আলোচনা হলেও সোমবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত কিক-অফের সময়

2026-07-04T21:47:43+00:00
2026-07-04T21:47:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার আশঙ্কায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের আলোচনা হলেও সোমবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত কিক-অফের সময় অপরিবর্তিত রাখছে ফিফা। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় এটি সোমবার সকাল ৬টায় শুরু হবে। অন্যদিকে, নিউইয়র্কে ব্রাজিল-নরওয়ে ম্যাচটিও স্থানীয় সময় বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় সোমবার রাত ২টা।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসের কারণে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি এগিয়ে আনার কথা শোনা যাচ্ছিলো। 

মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় যে, ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় আয়োজন করা হতে পারে। একই সময়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক মুখপাত্র জানান, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তন করা হলে ব্রাজিল-নরওয়ে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হতে পারে।

এর আগে চলতি সপ্তাহে বৃষ্টির কারণে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর শেষ ৩২-এর ম্যাচটি নির্ধারিত সময়ের পর শুরু হয়েছিল।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy