কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত দিয়ে কী বার্তা দিলো ইরান

অনলাইন ডেস্ক

ধর্ম

মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় চার মাস আগে নিহত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শনিবার

2026-07-05T15:28:08+00:00
2026-07-05T15:28:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত দিয়ে কী বার্তা দিলো ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় চার মাস আগে নিহত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শনিবার শুরু হয়েছে। ওই আনুষ্ঠানিকতায় বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদল পাঠানো হয়েছে। প্রতিনিধিদলগুলো যখন শ্রদ্ধা জানাতে যায়, তখন প্রতিটি দেশের জন্য কোরআনের আলাদা আলাদা আয়াত তিলাওয়াত করে শোনানো হয়। ইরানের এমন অভিনব কৌশলকে ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ:
বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ কফিনে শ্রদ্ধা জানাতে উপস্থিত হলে সূরা আল আহযাবে ২৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। ওই আয়াতে আল্লাহ বলেছেন, “মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ (শাহাদাতবরণ করে) নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ (শাহাদাতের) প্রতীক্ষায় আছে। এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতমও পরিবর্তন করেনি।”

উল্লেখ্য, উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সা.) এর সাথে যুদ্ধে যাওয়ার আগে অনেক সাহাবী (রা.) আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন যে, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন না, শহীদ হওয়া পর্যন্ত লড়াই করবেন। সাদ ইবন মুয়াজ (রা.)-সহ কয়েকজন সাহাবী এই অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন।

সৌদি আরব:

সৌদি প্রতিনিধিদলের সামনে বদর যুদ্ধের দুই বাহিনী সংক্রান্ত আয়াত তেলাওয়াত করা হয়। ইসলামের ইতিহাসের প্রথম এই যুদ্ধে মুমিন এবং কাফিররা একে অপরের মুখোমুখি হয়েছিল। এই আয়াতে আল্লাহ বলেন, “তোমাদের জন্য নিদর্শন ছিল সেই দুই দলে, যারা পরস্পরের সম্মুখীন হয়েছিল — এক দল আল্লাহর পথে লড়ছিল, অন্য দল ছিল কাফির।” সূরা আলে ইমরান, আয়াত-১৩।

তুরস্ক:

তুরস্ক প্রতিনিধিদলের সময় তিলাওয়াত করা হয় জিহাদকারীদের মর্যাদা সংক্রান্ত আয়াত। এতে আল্লাহ বলেন, “আল্লাহ জান-মাল দিয়ে জিহাদকারীদেরকে বসে থাকা লোকদের ওপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন।” সূরা আন-নিসা, আয়াত-৯৫।

লেবানন:

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তার কফিনের সামনে এলে লেবানিজ প্রতিনিধিদের তিলাওয়াত করে শোনানো হয় সূরা মুহাম্মদের ৩৭-৩৮ আয়াত। ওই আয়াতে আল্লাহ বলেন, “তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন ও চাপ দিতেন, তোমরা কৃপণতা করতে।”

হিজবুল্লাহ:

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয়, “তোমরা হীনবল হইও না, দুঃখিতও হইও না; তোমরাই শ্রেষ্ঠ, যদি তোমরা মুমিন হও।” সূরা আলে ইমরান, আয়াত-১৩৯।

ইয়েমেন:

ইয়েমেনের হুথি প্রতিনিধিদলের উদ্দেশ্যে তিলাওয়াত করা হয়েছে মুমিনদের প্রশংসাসূচক আয়াত, যারা যুদ্ধ করেছে কিন্তু দুর্বল হয়নি। “আল্লাহর পথে তাদের ওপর যা আপতিত হয়েছে, তাতে তারা হীনবল হয়নি, দুর্বলও হয়নি, নতিস্বীকারও করেনি।” সূরা আলে ইমরান, আয়াত-১৪৬।

কাতার:

কাতার সরকারের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয়েছে ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ সংক্রান্ত সূরা আলে ইমরানের ১৫২ নম্বর আয়াতের শেষাংশ। ওই আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদের ক্ষমা করেছেন; আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল।

চীন:

চীনের প্রতিনিধিদলের সামনে তিলাওয়াত করা সূরা আনফালের ১০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, “আর আল্লাহ এটা করেছেন শুধু সুসংবাদ স্বরূপ এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্তি লাভ করে; আর সাহায্য তো শুধু আল্লাহর কাছ থেকেই আসে; নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”

রাশিয়া:

রাশিয়ার প্রতিনিধিদলের সামনে সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। আল্লাহ এই আয়াতে বলেন, ‘‘এটা আখেরাতের সে আবাস যা আমরা নির্ধারিত করি তাদের জন্য যারা যমীনে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।”

মিশর:

মিশরের প্রতিনিধিদলের সামনে তিলাওয়াত করা হয় কোরআনের এই আয়াত। এতে আল্লাহ বলেন, “তাদের রবের কাছে আছে তাদের পুরস্কার: স্থায়ী জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সস্তুষ্ট। এটি তার জন্য, যে তার রবকে ভয় করে।” সূরা আল-বায়্যিনাহ, আয়াত-৮।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy