২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বুলেটিন ডেস্ক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশজুড়েহাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে

2026-07-05T15:59:04+00:00
2026-07-05T17:25:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৫:২৫ পিএম  (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ শনাক্ত করা হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।


এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯২৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ৬১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র পেয়েছেন।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy