১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকার ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।রোববার (৫

2026-07-05T18:49:41+00:00
2026-07-05T18:49:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৩৫)
X

সরকার ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করে। এসব আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগতদের হামলার ঘটনাকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীর সম্ভাব্য নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। এটি চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনে অথবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণে আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy