‘হৃদয়ে রক্তক্ষরণ’ হচ্ছে প্যারাগুয়ে কোচের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে প্যারাগুয়ে। তাতে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টাও বেজে গেছে তাদের।

2026-07-05T20:55:35+00:00
2026-07-05T20:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হৃদয়ে রক্তক্ষরণ’ হচ্ছে প্যারাগুয়ে কোচের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২৩)
প্যারাগুয়ের কোচ গুহতাবো আলফারো।
X

প্যারাগুয়ের কোচ গুহতাবো আলফারো।

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে প্যারাগুয়ে। তাতে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টাও বেজে গেছে তাদের। এতে ভীষণ খারাপ লাগছে গুহতাবো আলফারোর। আসরে যে আরও অনেকদূর যেতে চেয়েছিলেন লাতিন আমেরিকার দলটির কোচ।

রক্ষণ জমাট রেখে ফ্রান্সকে অনেকটা সময় আটকে রাখতে পেরেছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ডিবক্সে একটি ফাউলে বদলে যায় সব কিছু। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করে প্যারাগুয়ের হৃদয় ভেঙে দেন কিলিয়ান এমবাপ্পে।

পেনাল্টির ওই সিদ্ধান্ত নিয়ে রেফারির কোনো সমালোচনা করতে চাইলেন না আলফারো। সিদ্ধান্তটি মেনে নিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন আলফারো জোর দিয়ে বলেছিলেন, জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেই অবিশ্বাস্য কিছু অর্জন করে ফেলেছে প্যারাগুয়ে। ওই জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।

তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও ছিটকে যাওয়ার পর আলফারো বলেছেন, ড্রেসিংরুমে এখন মিশ্র অনুভূতি কাজ করছে। বিশ্ব মঞ্চে খেলতে পারার তৃপ্তি নিয়ে আমি বিশ্বকাপ ছাড়ছি। খারাপ লাগছে, কারণ আমি আরও দূর যেতে চেয়েছিলাম। আর অবশ্যই পরাজয় কখনো খুশি করতে পারে না। কোনো কিছুতেই হারতে আমি পছন্দ করি না। আর ড্রেসিংরুমে আমি ছেলেদের সেটাই বলেছিলাম- যদি জিততে চাও, তাহলে কীভাবে হারতে হয় সেটা আগে শিখতে হবে।’

চলতি বছরের শেষ পর্যন্ত প্যারাগুয়ের সঙ্গে চুক্তি রয়েছে ৬৩ বছর বয়সি এই আর্জেন্টাইন কোচ আলফারোর। ক্যারিয়ারের বেশিরভাগ সময় আর্জেন্টিনার ঘরোয়া লিগেই কোচিং করানো আলফারো নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চিত নন। তবে প্যারাগুয়ের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে স্পষ্টভাবেই। এই মুহূর্তে আমার ক্ষতগুলো টাটকা, সেখান থেকে রক্ত ঝরছে। এই মুহূর্তে আমি কোনো চিন্তাভাবনা করার মতো অবস্থায় নেই কারণ আমি আবেগতাড়িত। আমার মনে হয়, সবকিছু শান্ত হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করা উচিত। পরিস্থিতি শান্ত হোক, তারপর দেখা যাবে কী হয়। সত্যি বলতে, পেশা হিসেবে এরপর কী করব তা এখনও জানি না।

“আমার জন্য প্যারাগুয়ের চেয়ে ভালো কোনো জায়গা নেই। এই দেশ আমার জন্য দরজা খুলে দিয়েছে, ক্লাবগুলো আপন করে নিয়েছে। খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ- সবার সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy