যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের লড়াই হবে ‘৫০-৫০’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

একের পর এক দারুণ সব পারফরম্যান্সে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া যুক্তরাষ্ট্রকে নিয়ে সতর্ক বেলজিয়াম। দলটির মিডফিল্ডার ডোডি

2026-07-05T21:14:33+00:00
2026-07-05T21:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের লড়াই হবে ‘৫০-৫০’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩৫)
অনুশীলনে বেলজিয়াম দলের ফুটবলাররা।
X

অনুশীলনে বেলজিয়াম দলের ফুটবলাররা।

একের পর এক দারুণ সব পারফরম্যান্সে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া যুক্তরাষ্ট্রকে নিয়ে সতর্ক বেলজিয়াম। দলটির মিডফিল্ডার ডোডি লুকেবাকিও বলেছেন, এবারের বিশ্বকাপের সহ-আয়োজকদের একটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ম্যাচটি হবে ‘ফিফটি-ফিফটি।’

কোনো ম্যাচ না হেরে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে এখন কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা।
নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্ব মঞ্চে স্রেফ একবারই শেষ আটে খেলতে পেরেছিল যুক্তরাষ্ট্র, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া আসরে। স্বাভাবিকভাবেই এবার আরও দূর যেতে চাইবে তারা।

বেলজিয়ামের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। এখন পর্যন্ত সেরা ছন্দে দেখা যায়নি তাদের। গ্রুপ সেরা হলেও, গ্রুপে স্রেফ একটি ম্যাচ জিততে পেরেছে তারা। তাদের সমান ৫ পয়েন্ট পেয়েছিল মিশরও। গোল ব্যবধানে আফ্রিকার দলটি গ্রুপে হয়েছিল রানার্সআপ।

শেষ বত্রিশ থেকে তো বাদ পড়ার দুয়ারেই ছিল বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি শেষ চার মিনিটে দুই গোল করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। পরে সেখানে আরেকটি গোল করে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় তুলে নেয় বেলজিয়াম।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ৬টায় (এএম) সিয়াটলে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। স্বাগতিকদের দর্শকদের প্রবল চাপের মুখে যে খেলতে হবে বেলজিয়ামকে, বুঝতে পারছেন লুকেবাকিও,‘ এখন তারা পুরোই অন্যরকম একটি দল। বিশ্বকাপে সব কিছুই আলাদা। আর এবার দর্শকদের সমর্থনও পাবে। তাই লড়াইটা হবে ৫০-৫০।”

গত মার্চে আটলান্টায় এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। সেই ম্যাচে বেলজিয়ামের ৫-২ ব্যবধানের জয়ে শেষ দুটি গোল করে দারুণ পারফর্ম করেছিলেন লুকেবাকিও।
ক্যাপশন 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy