‘হেক্সা’ ঠিকই পূরণ করলো ব্রাজিল, তবে...

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে এক ট্র্যাজিক ‘হেক্সা পূরণ’ করলো ব্রাজিল। এবার নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে

2026-07-06T05:46:25+00:00
2026-07-06T05:46:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হেক্সা’ ঠিকই পূরণ করলো ব্রাজিল, তবে...
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৬ এএম   (ভিজিট : ৪৭)
ব্রাজিলের স্বপ্নভঙ্গ
X

ব্রাজিলের স্বপ্নভঙ্গ

রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে এক ট্র্যাজিক ‘হেক্সা পূরণ’ করলো ব্রাজিল। এবার নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ফুটবলের পরাক্রমশালী দেশটি। 

সর্বশেষ ২০০২ সালে এশিয়ার মাটিতে রোনালদো-রিভালদোদের হাত ধরে সোনালী ট্রফিতে চুমু খেয়েছিল সেলেসাওরা। এরপর একে একে দীর্ঘ ২৪টি বছর কেটে গেলেও বিশ্বকাপের ট্রফি আর ব্রাজিলে ফেরানো সম্ভব হয়নি।

আজ নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াই। কিন্তু মাঠের খেলায় ভাগ্য ও পারফরম্যান্স কোনোটিই যেনো পক্ষে ছিল না ব্রাজিলের। 

প্রথমার্ধের একদম শুরুতেই ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসের ধাক্কা এবং দ্বিতীয়ার্ধে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোল... শুধু ম্যাচ থেকেই নয় বরং এবারের মতো বিশ্বকাপ থেকেই পুরোপুরি ছিটকে দেয় ব্রাজিলকে।
নেইমারের এই কান্না কাঁদিয়েছে কোটি ভক্তকে...

নেইমারের এই কান্না কাঁদিয়েছে কোটি ভক্তকে...

একদম শেষ মুহূর্তে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে করা গোলটি দর্শকদের আনন্দ দিলেও, তা ব্রাজিলের বিদায় আটকাতে পারেনি।

২০০২ সালে শেষবার শিরোপা জয়ের পর থেকে প্রতিবারই ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছে ব্রাজিল। কিন্তু ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ এবং এবার ২০২৬- পাঁচবারই কোয়ার্টার ফাইনাল বা তার আগেই থামতে হয়েছে তাদের। আর ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি।

আজকের ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠের মধ্যেই নেইমারসহ ব্রাজিলের ফুটবলারদের অশ্রুসিক্ত চোখ যেন কোটি কোটি সমর্থকের সেই ২৪ বছরের স্বপ্নভঙ্গেরই প্রতিচ্ছবি। 

ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে আসা সেলেসাওদের এখন অপেক্ষা করতে হবে আরও চার বছর।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy