ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি, জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর আলোচনায় এসেছে প্রথমার্ধের মিস পেনাল্টি। ভিনিসিয়ুস জুনিয়র মাঠে থাকার

2026-07-06T11:15:38+00:00
2026-07-06T11:15:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি, জানালেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ৯১৩)
ভিনিসিয়ুস জুনিয়র ও কার্লো আনচেলত্তি
X

ভিনিসিয়ুস জুনিয়র ও কার্লো আনচেলত্তি

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর আলোচনায় এসেছে প্রথমার্ধের মিস পেনাল্টি। ভিনিসিয়ুস জুনিয়র মাঠে থাকার পরও স্পটকিক নিতে এগিয়ে যান ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিয়ল্যান্ড। শেষ পর্যন্ত ব্রাজিল ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কেন ভিনিসিয়ুস নন, ব্রুনো পেনাল্টি নিলেন, সেই প্রশ্নে ইতালিয়ান কোচ বলেন, সিদ্ধান্তটি পরিসংখ্যানের ভিত্তিতে নেওয়া হয়েছিল।

আনচেলত্তির ভাষায়, ‘আমরা প্রতিপক্ষ ও নিজেদের খেলোয়াড়দের এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। সেরা পেনাল্টি টেকার নেইমার, এরপর ইগর থিয়াগো, রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, তারপর মার্তিনেল্লি।’

কিন্তু সমস্যা হলো, পেনাল্টি পাওয়ার সময় এই তালিকার প্রথম তিনজনই মাঠে ছিলেন না। নেইমার ছিলেন বেঞ্চে, ইগর থিয়াগো স্কোয়াডে থাকলেও কৌশলগত কারণে একাদশে ছিলেন না, আর রাফিনিয়া চোটের কারণে শুরু করতে পারেননি। ফলে মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ব্রুনোকেই বেছে নেয় ব্রাজিল।

আনচেলত্তি আরও বলেন, ‘আমরা ব্রুনো গিমারায়েসকে বেছে নিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল সে তখন মাঠের সেরা খেলোয়াড়।’

বিরতিতে আনচেলত্তির ছেলে ও সহকারী কোচ দাভিদে আনচেলত্তিও জানান, সম্ভাব্য পেনাল্টি টেকার নিয়ে সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হয়েছিল। অর্থাৎ মাঠে মুহূর্তের আবেগে ব্রুনোকে দায়িত্ব দেওয়া হয়নি, এটি ছিল পূর্বনির্ধারিত পরিকল্পনা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy