বিশ্বকাপে হেরে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল?

কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছেন নেইমার জুনিয়র

খেলাধুলা

আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক

2026-07-06T12:15:43+00:00
2026-07-06T12:15:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে হেরে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল?
কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছেন নেইমার জুনিয়র
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ২৮৬)
কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছেন নেইমার জুনিয়র
X

কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছেন নেইমার জুনিয়র

আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটা ব্রাজিল শুরু করেছিল বড় প্রত্যাশা নিয়ে। সামনে ছিল শেষ আটে ওঠার সুযোগ, ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার অস্বস্তি কাটানোর সুযোগ। 

কিন্তু সব হিসাব শেষ পর্যন্ত ভেঙে দিলেন হালান্ড। তবে খেলা না জেতার বেদনা থাকলেও আর্থিক দিক থেকে খুব একটা হতাশ হতে হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণকারী সব দলকে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেয়া হচ্ছে, যার মধ্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ।

সব মিলিয়ে ব্রাজিল পাবে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ধরে) প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।

এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করছে ফিফা। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

এদিকে চ্যাম্পিয়ন দলই পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা করে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy