প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৮২)

X
সেলিমুজ্জামান এমপি
পল্লী এলাকাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা অসম্ভব। পল্লীর উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে, দেশ উন্নত হবে । জাতি পাবে সুন্দর ও উন্নত জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করেছে। তিনি নানা্মুখী উদ্যেগ নিয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবন যাত্রা ও মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া।
পল্লী উন্নয়ন অফিসার মোঃ সিফাত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোরাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্যা সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম প্রমূখ।