ঐক্যের শক্তিতে নরওয়ের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার পথচলাটা আরও দীর্ঘ করেছে নরওয়ে। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়ে গড়েছে

2026-07-06T20:31:55+00:00
2026-07-06T20:31:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঐক্যের শক্তিতে নরওয়ের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ২১)
ব্রাজিলকে হারিয়ে ‘ভাইকিং রো’ উদযাপন করছে নরওয়ে দলের সবাই-ইন্টারনেট
X

ব্রাজিলকে হারিয়ে ‘ভাইকিং রো’ উদযাপন করছে নরওয়ে দলের সবাই-ইন্টারনেট

ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার পথচলাটা আরও দীর্ঘ করেছে নরওয়ে। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়ে গড়েছে ইতিহাস। লম্বা সময় পর বিশ্ব মঞ্চে ফিরে এমন সাফল্যের পেছনের রহস্য খোলাসা করেছেন স্তলে সুরবাকেন। নরওয়ে কোচের মতে, দলীয় সংস্কৃতি ও ঐক্যের কারণেই এতদূর আসতে পেরেছে তার দল।

শেষ ষোলোর ম্যাচে রোববার ব্রাজিলকে ২-১ গোলে হারায় নরওয়ে। দলটির হয়ে দুটি গোলই করেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি শোধ করেন ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে ছুটছে দারুণ ছন্দে। শেষ বত্রিশে তারা হারিয়েছে আইভরি কোস্টকে। আর এবার ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচ শেষে দলের সবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নরওয়ে কোচ সুরবাকেন। তার মতে, এসব সম্ভব হয়েছে দলের প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকায়। এটা দারুণ একটি দল, তারা একসঙ্গে থাকতে ভালোবাসে, ভালোভাবে অনুশীলন করে, একে অপরকে সাহায্য করে, রক্ষা করে। আমাদের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে এবং আমরা সবাইকে নিজের মতো থাকার ও মন খুলে কথা বলার সুযোগ দিই। পরিস্থিতি ভালো হোক কিংবা মন্দ- সবক্ষেত্রেই এটা আমাদের পুরো প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।”

অবাক করা হলেও সত্যি, ব্রাজিলের বিপক্ষে বল দখলে আধিপত্য করেছে নরওয়ে। ৬৬ শতাংশ সময় পজেশন ধরে রেখেছে তারা। গোলের উদ্দেশ্যে ব্রাজিল বেশি শট নিলেও, নরওয়ে লক্ষ্যে রাখতে পেরেছে বেশি শট।
সুরবাকেন বললেন, বল দখলে রেখে ব্রাজিলকে একরকম বিরক্ত করে ছাড়াই ছিল তাদের লক্ষ্য। আমরা যতটা সম্ভব বল নিজেদের দখলে রাখতে চেয়েছি। আমরা দীর্ঘ সময় বল নিয়ন্ত্রণে রাখলে তারা অস্বস্তি অনুভব করবে, তাদের এমন খেলোয়াড় আছে যারা নিজেদের অবস্থানে দারুণ, কিন্তু বলের পেছনে ছুটতে তারা হয়তো স্বস্তি বোধ করে না।”

ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচটি শুরু হওয়ার ঠিক ১০ মিনিট আগে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়া সুরবাকেনকে জিজ্ঞাস করা হয়, এই দুই প্রতিপক্ষের কাকে শেষ আটে চান তারা। পরের ম্যাচে কার মুখোমুখি হব তা নিয়ে আমার কোনো বিশেষ পছন্দ নেই। মেক্সিকো হলে মেক্সিকো, ইংল্যান্ড হলে ইংল্যান্ড। আমার মনে হয় আজ একটি অত্যন্ত শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের সেরা খেলাটাই খেলেছি, কারণ আমাদের সেরাটা দেওয়া ছাড়া উপায় ছিল না। আমি গতকালই বলেছিলাম, আমাদের জিততে হলে সেরাটা দিতে হবে। আজকে মনে হয় আমরা সেরাটার কাছাকাছি ছিলাম।”

শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। শেষ আটে ইংলিশদের মুখোমুখি হবে নরওয়ে। আগামী রোববার ৩টায় (এএম) মায়ামিতে হবে ম্যাচটি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy