থাকার কথা ছিল বেঞ্চে, সেই নিলাদই নরওয়ের নায়ক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভাগ্যর দুয়ার খুলে গেল হঠাৎ করে, সেটি কী দারুণভাবেই না লুফে নিলেন আরিয়ান হশল নিলাদ। যার থাকার কথা

2026-07-06T21:07:50+00:00
2026-07-06T21:07:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
থাকার কথা ছিল বেঞ্চে, সেই নিলাদই নরওয়ের নায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৫)
ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের কারিগরদের একজন আরিয়ান হশল নিলাদ।
X

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের কারিগরদের একজন আরিয়ান হশল নিলাদ।

ভাগ্যর দুয়ার খুলে গেল হঠাৎ করে, সেটি কী দারুণভাবেই না লুফে নিলেন আরিয়ান হশল নিলাদ। যার থাকার কথা ছিল বেঞ্চে, সেই নিলাদই এখন নরওয়ের নায়ক!

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের জয়ের নায়ক আর্লিং হলান্ড। জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। তবে, পার্শ্বনায়ক নিশ্চিতভাবে নিলাদ। শুরুতে ব্রাজিলের ব্রুনো গিমারাইসের পেনাল্টি তিনি আটকে না দিলে, ম্যাচের গল্প ভিন্ন হতেই পারত।

উত্তর আমেরিকা বিশ্বকাপে নরওয়ের পোস্টে থাকার কথা ছিল নিকিতা হাইকিনের। বোদা/গ্লিমটের পোস্টে গত কয়েক মৌসুম ধরে দারুণ ছন্দে থাকা এই গোলকিপার গত বছর পেয়েছিলেন নরওয়ের পাসপোর্ট। তখন, ধারণা করা হচ্ছিল, ৩৫ বছর বয়সি নিলাদের সময় ফুরিয়ে আসছে। গত মৌসুমে সেভিয়ার সাথে চুক্তিও শেষ হয়েছিল তার।

কিন্তু নিলাদের ভাগ্য খুলে যায়, নরওয়ের হয়ে হাইকিনের খেলার অনুমতি না মেলায়। ইসরাইয়েলী বংশোদ্ভূত এই গোলকিপার রাশিয়ার অনূর্ধ্ব-২১ দলে খেলেছিলেন। নরওয়েতে বসবাসের শর্ত পুরণ না হওয়ায়, তাকে দেশটির হয়ে খেলার অনুমতি দেয়নি ফিফা। তাতে টিকে যান নিলাদ। উত্তর আমেরিকা বিশ্বকাপে নরওয়ের দারুণ পথচলার নায়কদের একজন এখন এই গোলকিপারও।

ব্রাজিলের বিপক্ষে শুরুতে গিমারাইসের পেনাল্টি ঠেকালেও, শেষ দিকে নেইমারের কাছে স্পট কিকে অবশ্য পরাস্ত হন নিলাদ। ওই সময় ব্রাজিল তারকার সাথে বচসায়ও জড়িয়েছিলেন। কিন্তু, স্পট কিকে নেইমার সফলও, শেষ পর্যন্ত ম্যাচ জয়ের হাসি হেসেছিলেন নিলাদই।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy