মাশরাফিকে পেছনে ফেলে সবার উপরে নাহিদ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে আগুনঝরা বোলিংয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন নাহিদ রানা। গতির ঝড়ে স্বাগতিকদের ব্যাটিং

2026-07-06T21:29:42+00:00
2026-07-06T21:29:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাশরাফিকে পেছনে ফেলে সবার উপরে নাহিদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩৪)
নাহিদ রানা
X

নাহিদ রানা

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে আগুনঝরা বোলিংয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন নাহিদ রানা। গতির ঝড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের দীর্ঘদিনের রেকর্ড।

টস জিতে বাংলাদেশ জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়। শুরু থেকেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপে ধুঁকতে থাকে স্বাগতিকরা। একসময় ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে বসে তারা। শেষ দিকে নিউম্যান নিয়ামুরি (৩৩) ও রিচার্ড এনগারাভার (২৬) ৬৩ রানের জুটিতে শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ।

২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ২৬ রানে ৬ উইকেট নেন। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই বোলিং পরিসংখ্যান গড়েন রুবেল। এবার দুজনকেই ছাড়িয়ে গেলেন নাহিদ।

মাত্র ১৩তম ওয়ানডে খেলেই এটি নাহিদের তৃতীয় পাঁচ উইকেট শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কেবল মুস্তাফিজুর রহমানের। ২১ রানে ৬ উইকেট নিয়ে সবচেয়ে কম রান খরচ করে ছয় উইকেট শিকার করা বাংলাদেশি বোলারদের তালিকায়ও এখন সবার ওপরে নাহিদ। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy