বালোগনের লাল কার্ড ইস্যু: ফিফা ‘সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের ফোলারাইন বালোগনের লাল কার্ড স্থগিত নিয়ে ফিফার সমালোচনা চলছে চারদিকে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাকে এবার ধুয়ে দিয়েছে

2026-07-06T21:34:00+00:00
2026-07-06T21:34:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালোগনের লাল কার্ড ইস্যু: ফিফা ‘সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২৭)
: ফিফাকে ধুয়ে দিয়েছে উয়েফা।
X

: ফিফাকে ধুয়ে দিয়েছে উয়েফা।

যুক্তরাষ্ট্রের ফোলারাইন বালোগনের লাল কার্ড স্থগিত নিয়ে ফিফার সমালোচনা চলছে চারদিকে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাকে এবার ধুয়ে দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বালোগন ইস্যুতে ‘সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে’ ফিফা।

ফিফার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে উয়েফা বিবৃতিতে উল্লেখ করেছে, এই সিদ্ধান্ত খেলার সততার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে। বিবৃতিতে উয়েফা তাদের অবিশ্বাসের কথাও তুলে ধরেছে স্পষ্ট ভাষায়। “এমন নজিরবিহীন, অবোধ্য এবং অযৌক্তিক সিদ্ধান্তের ব্যাপারে আমরা আমাদের অবিশ্বাস প্রকাশ করছি।

“যখন নিয়মকানুনের নিশ্চয়তার বিষয়টি তার অভিভাবক দ্বারা নিশ্চিত করা হয় না, তখন খেলাটির সততা প্রশ্নের মুখে পড়ে এবং একটি প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়।”
উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগন। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ফুটবলার।

নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় বালোগনের। তবে ফিফা জানায়, এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। এই ইস্যুতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ গার্সিয়া ক্ষোভ উগরে দেন। বলেন, সবাইকে বোকা বানিয়েছে ফিফা।

ফিফার স্বপ্রণোদিত হয়ে নেওয়া এমন সিদ্ধান্ত নতুন এক বিতর্কের জন্ম দেয়। নিউ ইয়র্ক টাইমসের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্প গত বুধবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফরোয়ার্ড বালোগনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন। এরপরই আসে ফিফার এই সিদ্ধান্ত। যেখানে লাল কার্ড ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগই ছিল না!

ফিফার নতুন সিদ্ধান্তের পরই রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘সমস্ত সম্ভাব্য বিকল্প’ খতিয়ে দেখবে তারা। এ বিষয়ে, ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়, আরবিএফএ’র আপিলের অনুমতি পাওয়ার কথা। তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আপিল করার জন্য ফিফাকে চিঠি লেখে, যা মঞ্জুর করা হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুটি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরবিএফএ ও ইউএস সকারকে সিয়াটলের ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ঠিক ১২ ঘণ্টা আগে, অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী, ভোর ৫টার মধ্যে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে।

দুই পক্ষের বক্তব্য শোনার জন্য ফিফা আপিল কমিটির একজন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই সদস্য উয়েফা বা কনকাফাফ-এর কোনো ফেডারেশনের সাথে যুক্ত নন। তবে দুই পক্ষের বক্তব্য শুনানির পর, ম্যাচের আগে কোনো রায় দেওয়া হবে কিনা, সে বিষয়ে বেলজিয়ামকে অবশ্য কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়, মঙ্গলবার ৬টায় (এএম) সিয়াটলে মুখোমুখি হবে দুই দল। এবার বালোগন ইস্যুতে উয়েফা তাদের অবস্থান জানাল। উয়েফার বিবৃতির ব্যাপারে ফিফার মন্তব্য পেতে যোগাযোগ করেছে রয়টার্স।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy