হালান্ড, মেসি ও এমবাপ্পের গোল্ডেন বুট লড়াই জমে উঠেছে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে চলা প্রতিদ্বন্দ্বিতায় এবার যোগ

2026-07-06T22:28:43+00:00
2026-07-06T22:28:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হালান্ড, মেসি ও এমবাপ্পের গোল্ডেন বুট লড়াই জমে উঠেছে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম   (ভিজিট : ৪৪)
আর্লিং হালান্ড, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
X

আর্লিং হালান্ড, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে চলা প্রতিদ্বন্দ্বিতায় এবার যোগ দিয়েছেন আর্লিং হালান্ড। এক গোল পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হ্যারি কেইনও।

শেষ ষোলোর ম্যাচে গত রোববার দিবাগত রাতে ব্রাজিলকে বিদায় করে দেয় নরওয়ে। ২-১ গোলের জয়ে দলের হয়ে দুটি গোলই করেন হালান্ড। এ নিয়ে আসরে তার গোল দাঁড়িয়েছে ৭টি। সমান সংখ্যক গোল মেসি ও এমবাপ্পেরও।


দিনের পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৩-২ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন হ্যারি কেইন। আসরে ইংলিশ স্ট্রাইকারের এটি ষষ্ঠ গোল।

তবে সেদিন জোড়া গোল করে আলো ছড়ান জুড বেলিংহাম। আসরে তার গোল এখন ৪টি। একই সংখ্যক গোল আছে আরও পাঁচজনের। এর মধ্যে বিদায় নিয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রও।

অন্যদিকে হালান্ড ও কেইনের মতোই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এমবাপ্পের ফ্রান্স। সেই হিসেবে পরের রাউন্ডে একটি ম্যাচ বেশি পাওয়ার সুযোগ থাকছে মেসির সামনে, যিনি এখনও শেষ ষোলোর ম্যাচ খেলেননি। আর্জেন্টিনা সেখানে মুখোমুখি হবে মিশরের।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy