জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশে চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার

2026-07-07T08:19:52+00:00
2026-07-07T08:19:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৯ এএম   (ভিজিট : ৩৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দেশে চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে।

এদিকে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে।

সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও জুনে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও স্বস্তির ইঙ্গিত মিলেছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy