সাংবাদিকের সঙ্গে পরকীয়া প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের

2026-07-07T13:03:58+00:00
2026-07-07T13:03:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাংবাদিকের সঙ্গে পরকীয়া প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ১৩৪)
মেসি ও আলোচিত সাংবাদিক সোফি
X

মেসি ও আলোচিত সাংবাদিক সোফি

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়তেই এবার নিজেই মুখ খুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। 

স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন।

স্থানীয় সময় শনিবার মায়ামিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেসি। 

শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি সোফির গালে সৌজন্যসূচক চুমু দেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মেসি হাস্যরসের সুরে বলেন, 'আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে কেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আর আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনও তারা জানতে চায় কেন আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি।'


মেসির এই মন্তব্যের পর সোফি মার্তিনেসও গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেন, এসব দাবি পুরোপুরি মিথ্যা। একই সঙ্গে প্রকাশ্যে বিষয়টি পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ব্যক্তিগতভাবে তাকে বার্তা পাঠিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। রোকুজ্জোর বার্তায় লেখা ছিল, 'সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিও না।'

মেসি ও সোফিকে নিয়ে আলোচনা প্রথম শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছিলেন সোফি মার্তিনেস। সেই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

পরে এক টেলিভিশন অনুষ্ঠানে সোফি বলেন, এই গুঞ্জনের কারণে তাকে এবং তার পরিবারকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। মানুষের নানা মন্তব্য ও প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বলেও জানান তিনি।

সবশেষে মেসি ও সোফি—দুজনই প্রকাশ্যে পরিষ্কার করে দিয়েছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন দাবির কোনো ভিত্তি নেই। বিশ্বকাপ চলাকালীন ছড়িয়ে পড়া এই গুঞ্জনের এখানেই ইতি টানতে চেয়েছেন তারা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy